১২:১৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
চীনের হয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ, মার্কিন সাংবাদিকের দুই বছরের কারাদণ্ড লেবাননে দীর্ঘমেয়াদি অবস্থান জোরদার করছে ইসরায়েল, দখলকৃত এলাকায় বাড়ছে সামরিক উপস্থিতি গাজা সিটিতে ইসরায়েলি অভিযানে হামাসের নিরাপত্তাপ্রধান আটক, নিহত ৬ ভয়াবহ বন্যার এক সপ্তাহ পর নেপালে নিখোঁজদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ ইরান–যুক্তরাষ্ট্রে ফের হামলা-পাল্টা হামলা, যুদ্ধবিরতির নীরবতা ভাঙল নিখোঁজের পাঁচ দিন পর বিলে মিলল বৃদ্ধের মরদেহ ‘কঠোর হওয়ার ভান বন্ধ করুন’: ট্রাম্পকে কড়া জবাব কানাডার প্রধানমন্ত্রীর ইরানের পরমাণু ইস্যুতে জাতিসংঘে নতুন উত্তেজনা, ভোট ১৭ সেপ্টেম্বর সাত মাসে ২ কোটি টাকার বেশি লোকসান, ‘ভবনটাই যেন মৃত’: বন্ধ হওয়ার শঙ্কায় সিঙ্গাপুরের জনপ্রিয় খাবারের দোকান এ আর রহমানের আত্মজীবনী আসছে, খুলবে জীবনের অজানা অধ্যায়

নিখোঁজের পাঁচ দিন পর বিলে মিলল বৃদ্ধের মরদেহ

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আব্দুল মন্নান মনু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্রোতে ভেসে নিখোঁজ

যশোরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে যান মনু মিয়া। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে তিনি নিখোঁজ হন।

নিখোঁজের পর থেকেই পরিবারের সদস্য ও স্থানীয়রা নদী এবং আশপাশের বিভিন্ন এলাকায় তার সন্ধান চালিয়ে আসছিলেন। তবে কয়েক দিন ধরে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।

নিখোঁজের ৪ দিন পর নদীতে মিলল বৃদ্ধের মরদেহ

বিলে মিলল মরদেহ

মঙ্গলবার রাতে নাসিরনগর উপজেলার একটি বিলে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি জানান। খবর পেয়ে মনু মিয়ার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বৃদ্ধের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

চীনের হয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ, মার্কিন সাংবাদিকের দুই বছরের কারাদণ্ড

নিখোঁজের পাঁচ দিন পর বিলে মিলল বৃদ্ধের মরদেহ

১১:১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬