১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
নিউইয়র্ক নিকসের ঐতিহাসিক শিরোপা জয়, বাজারে চ্যাম্পিয়ন স্মারকের ঝড় নরম্যান্ডির ছোট্ট গ্রামে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ, গণতন্ত্রের পক্ষে সরব বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আবার শক্তিশালী, নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে মস্তিষ্ক ছাড়াই বুদ্ধিমত্তা! রহস্য উন্মোচন করল হলুদ স্লাইম ছত্রাক স্কটল্যান্ডের বিশ্বকাপ প্রত্যাবর্তন রাঙাল ম্যাকগিন, হাইতিকে হারিয়ে গ্রুপের শীর্ষে ট্রাম্পের নাম সরাল কেনেডি সেন্টার, আদালতের নির্দেশ কার্যকর সেইয়া সুজুকির হাঁটুতে চোটের শঙ্কা, ম্যাচের মাঝপথেই মাঠ ছাড়লেন কাবস তারকা নিক্সের ৫৩ বছরের অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক বিশ্বকাপ স্টিকার উন্মাদনায় মুগ্ধ আর্জেন্টিনা, মোবাইল ছেড়ে মাঠে-ঘাটে শিশুদের নতুন আসর টেক্সাস সিনেট লড়াইয়ে ব্যক্তিগত আক্রমণের রাজনীতি, মধ্যবর্তী নির্বাচনের কৌশলে রিপাবলিকানদের নতুন বাজি

জীবন আমার বোন (পর্ব-৪১)

  • Sarakhon Report
  • ১২:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • 143

মাহমুদুল হককে বাদ দিয়ে বাংলা উপন্যাসকে ভাবা ভুল হবে। বাংলাদেশে কেন মাহমুদুল হক বহু পঠিত নয় বা তাঁকে নিয়ে কম আলোচনা হয় এ সত্যিই এক প্রশ্ন। 

মাহমুদুল হকের সাহিত্য নিসন্দেহে স্থান নিয়েছে চিরায়ত সাহিত্যের সারিতে। 

তার উপন্যাস জীবন আমার বোন শুধু সময়ের চিত্র নয়, ইতিহাসকে গল্পের মধ্যে দিয়ে আনা নয় সেখানে রয়ে গেছে আরো অনেক কিছু। 

তরুণ প্রজম্মের পাঠকের কাজে তাই তুলে দেয়া হলো মাহমুদুল হকের এই অনবদ্য উপন্যাস জীবন আমার বোন। আর আগের প্রজম্ম নিশ্চয়ই নতুন করে আরেকবার গ্রহন করুক এক অমৃত সাহিত্য। – সম্পাদক

মাহমুদুল হক

‘তোর কথা আগেই বলেছি’ বেরিয়ে যেতে যেতে মুরাদ বললে, ‘তুই খোকাগাছ শিকড়সুদ্ধ মুখ থুবড়ে প’ড়ে যাবি, আর কোনোদিন মাথা উঁচু ক’রে দাঁড়াতে পারবি না, করাতের টানে টুকরো টুকরো হ’য়ে যাবে তোর গুঁড়ি, তোর সব পাতা শুকিয়ে ঝ’রে যাবে, সামনে ঝড়!’

খুব দ্রুত ঘ’টে যাচ্ছিলো সবকিছু।

রেসকোর্সের মিটিং-এর পর থেকে অর্ধেক খালি হ’য়ে গিয়েছে ঢাকা শহর। অসহযোগ আন্দোলনের ঢেউ শহর থেকে দাবানলের মতো গ্রাম- গ্রামান্তরেও ছড়িয়ে পড়ছে। গ্রামাঞ্চলের দিকে স’রে যাচ্ছে ভীত-সন্ত্রস্ত শহরবাসীরা, পালাচ্ছে। গোটা দেশের একটি বিশাল চাকা মেঘহীন আকাশের মস্ত খিলানের গায়ে কাত হ’য়ে প’ড়ে আছে।

ব্যাঙ্ক থেকে টাকা তুলে রেক্সে টু মারলো খোকা।

পরিচিত বন্ধুদের বিশেষ কাউকে দেখতে পেল না। এক কোণে রহমান নুরুদ্দিন আর মওলা টেবিলের উপর দৈর্ঘ্যে-প্রন্থে এক বিগত প্রমাণ একটি প্রচারপত্র ফেলে গভীর মনোযোগের সঙ্গে হুমড়ি খেয়ে ঝুঁকে আছে। চেয়ার টেনে খোকাও ভিড়ে গেল।

কাগজটা একটা গোপন নির্দেশনামা। শত্রুর, অর্থাৎ সামরিক বাহিনীর রক্তলোভী কুত্তাদের সম্ভাব্য আক্রমণ শুরু হ’লে কিভাবে তা মোকাবিলা করতে হবে, গেরিলা যুদ্ধের কৌশল, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, আক্রমণ ও আত্মরক্ষা, সংক্ষেপে বোঝানো হয়েছে এইসব। নারী ও পুরুষ–সঙ্কটকালে কার কি কর্তব্য হবে পৃথক পৃথকভাবে তার বর্ণনা এবং ব্যাখ্যা দেওয়া হয়েছে।

একটা মাছের বাজার; টেবিল চাপড়ানি, কাচ স্টেনলেস স্টীল আর চীনেমাটির একটানা টুংটাং-ঠুংঠাং এবং হোহো, সব মিলে একটা জ্যাজ, গমগম করছে হলরুম।

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্ক নিকসের ঐতিহাসিক শিরোপা জয়, বাজারে চ্যাম্পিয়ন স্মারকের ঝড়

জীবন আমার বোন (পর্ব-৪১)

১২:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪