০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
চেতনা কি পাবে কৃত্রিম বুদ্ধিমত্তা? মস্তিষ্কের কোষ সিলিকনে বসিয়ে নতুন পথে বিজ্ঞান জেসন আরডেকে মানুষ নয়, প্রতীকে পরিণত করার মূল্য: ক্যামব্রিজ নিয়ে দ্য ইকোনমিস্টের প্রশ্ন বিমান চলাচলের ‘কনট্রেইল’ কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন অর্ধেক কমানোর সম্ভাবনা কাঁঠাল, টোফু ও পাম হার্টেই কাঁকড়ার স্বাদ, জনপ্রিয় হচ্ছে ভেগান রেসিপি রাশিয়ার তেল নিয়ে চীনের কৌশল, চাপে ভারতের জ্বালানি বাজার অস্ট্রেলিয়ায় প্রথম স্তন্যপায়ী প্রাণীর দেহে এইচ৫এন১ বার্ড ফ্লু শনাক্ত চীনে কি এবার চকলেটের জোয়ার? স্থানীয় ব্র্যান্ডের উত্থানে বদলাচ্ছে চীনা রুচি চীনে নব্বইয়ের দশকের নস্টালজিয়া: অর্থনৈতিক হতাশায় ফিরছে ‘সুযোগের সময়’ ক্যানসার নির্ণয়ের পর প্রথম জনসম্মুখে লুসি ডেভিস, ভক্তদের ভালোবাসায় আবেগাপ্লুত দক্ষিণ থাইল্যান্ডে সমন্বিত অগ্নিসংযোগ, আহত ২

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৪২)

  • Sarakhon Report
  • ১১:০০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • 166

শ্রী নিখিলনাথ রায়

পূর্ব্বে এই খানে মোসাফেরখানা ছিল, তাহার চিহ্নও দেখা যায়। পূর্ব্বে সমাধিভবন যেরূপ বিস্তৃত ছিল, এক্ষণে তাহার আয়তনের কতক কিয়ৎ। পরিমানে হ্রাস করা হইয়াছে। ইতস্ততঃ বিক্ষিপ্ত ইষ্টকরাশি আজিও তাহার পূর্ব্ব আয়তনের পরিচয় দিতেছে।
আলিবর্দী খাঁ এই খোশবাগের সৃষ্টি করেন। প্রথমে তাঁহার জননী খোশবাগে সমাহিতা হইয়াছিলেন। আলিবর্দ্দদী ভাণ্ডারদহ ও নবাবগঞ্জ প্রভৃতি স্থানের আয় হইতে এই সমাধিভবনের ব্যয় নির্বাহের জন্য মাসিক ৩০৫ টাকা বন্দোবস্ত করিয়া দেন। সিরাজের মৃত্যুর পর লুংফ উন্নেসার প্রতি খোশবাগের তত্ত্বাবধানের ভার অর্পিত হয়। তাঁহার হস্তে পাটনাস্থিত, আলিবদ্দীর ভ্রাতা হাজী আহম্মদের সমাধির ভারও অর্পিত হইয়াছিল। লুৎফ উন্নেসার জীবিতকালেই তাঁহার কন্যা উম্মত জহুরার মৃত্যু হয়।
সেই জন্য লুৎফ উন্নেসার মৃত্যুর পর উম্মত জহুরার চারি কন্যা সরীফুন্নেসা, আসম্মতন্নেসা, সাকীনা ও উন্নতুলা মেহেদী বেগম খোশবাগ প্রভৃতির তত্ত্বাবধানের জন্য, ওয়ারেন হেষ্টিংসের নিকট প্রার্থনা করিয়াছিলেন। লর্ড কর্ণওয়ালিস তাঁহাদিগকে উক্ত ভার প্রদান করেন। তাঁহাদের মৃত্যু হইলে, উক্ত বংশীয়েরা খোশবাগের
তত্ত্বাবধানের ভার পাইয়াছিলেন। ১৮৪৫ সালে সাকিনার জ্যেষ্ঠা কন্ঠা খয়েরুন্নেসার কন্যা জীনা বেগম, ও তাঁহার কনিষ্ঠা কন্ঠা ফতেমার পুত্র মহম্মদ আলি খাঁ এবং উম্মত জায়েনা ও উম্মত কোলসুম বেগম নামে উক্ত বংশীয় আরও দুইজন মহিলা এই চারি জন খোশবাগের মাতোয়ালী নিযুক্ত হইয়াছিলেন। ক্রমে উক্ত বংশীয়গণের হস্ত হইতে গবর্ণমেন্ট স্বয়ং সে ভার গ্রহণ করেন।
জনপ্রিয় সংবাদ

চেতনা কি পাবে কৃত্রিম বুদ্ধিমত্তা? মস্তিষ্কের কোষ সিলিকনে বসিয়ে নতুন পথে বিজ্ঞান

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৪২)

১১:০০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪