০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চীন বৈঠক, বেইজিং যাচ্ছেন অজিত ডোভাল বিজেপির ‘জেন জি’ প্রচারে কটাক্ষ, ‘ভাইরাস-ককরোচ’ মন্তব্য টেনে নিশানা সৌরভ দাসের ঝিনাইদহে ২০০ শিশুর চিকিৎসায় হিমশিম হাসপাতাল, লোডশেডিংয়ে দুর্ভোগ চরম ঢাকার কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার, দূতাবাসে অর্থ দাবির ই-মেইল ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি বেড়ে ৮২ চুয়াডাঙ্গায় প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েব, স্বাক্ষর নিয়েও সার পেলেন না কৃষকরা গ্যাস সংকটে ছয় মাসের জন্য কারখানা বন্ধ করল ফু-ওয়াং ফুডস গ্যাসের তীব্র সংকটে রাজধানীতে গাড়ির দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকেরা ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে বাংলাদেশের খরচ

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৮৪)

  • Sarakhon Report
  • ১১:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • 167

শ্রী নিখিলনাথ রায়

মহারাজ নন্দকুমার প্রথমে এক বিষম ভ্রমে পতিত হন। তজ্জন্যই তিনি বিষময় ফলভোগ করিয়াছিলেন। তিনি তাৎকালিক ইংরেজ- বণিকে চিনিতে না পারিয়া তাঁহাদের সাহায্যকল্পে যে বিপথে চালিত হইয়াছিলেন, সেই মহাভ্রমের জন্য তিনি আত্মজীবন বলি দিয়া প্রায়শ্চিত্ত করিতে বাধ্য হন। তিনিই প্রথমে সিরাজের বিরুদ্ধে ইংরেজদিগকে সাহায্য করিতে প্রতিশ্রত হইয়াছিলেন।

পরে সে ভ্রমের সংশোধনার্থ ইংরেজ দিগের কবল হইতে মীরজাফর ও তদ্বংশীয়দিগের উদ্ধারের চেষ্টা করিয়াছিলেন। যে ইংরেজ বণিকের জন্য তাঁহার চরিত্রে কলঙ্কপাত হইয়াছে, ‘সেই ইংরেজ-বণিক অবশেষে তাঁহাকে কৌশলক্রমে ফাঁসীকাঠে লম্বমান করাইয়া আপনাদিগের কৃতজ্ঞতার পরিচয় দিয়াছিল!

হিন্দুর P দেশে, হিন্দুর সর্ব্বশ্রেষ্ঠ বর্ণ ব্রাহ্মণের গলদেশে রজ্জু বদ্ধ করাইয়া, হিন্দুর মনে প্রবল অশান্তির সঞ্চার করিয়াছিল! ব্রাহ্মণের দেশে ব্রাহ্মণের- দেহপাতে যে রাজ্যের প্রতিষ্ঠা, তাহা কতদিন স্থির থাকিতে পারে? তাই সেই বণিক্রাজত্বে ভারতবাসীর অশেষবিধ কষ্ট দেখিয়া, শান্তিময়ী রাজরাজেশ্বরী ভিক্টোরিয়া আমাদিগকে আশ্রয়চ্ছায়া দান করিয়াছিলেন।

আমরা তাঁহার শাস্তিচ্ছায়ায় জাতিনির্ব্বিশেষে প্রতিপালিত হইয়া শত শত। ৭২বৎসরের পদাঘাতে জর্জরিত দেহমনকে সুস্থ করিতে সমর্থ হইয়াছি; এবং বর্তমান রাজরাজেশ্বরের অনুগ্রহলাভে আপনাদিগকে ধন্য মনে করিতেছি।

জনপ্রিয় সংবাদ

এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৮৪)

১১:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪