০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

৭ম আন্তর্জাতিক উড্ডয়ন নিরাপত্তা সেমিনার ২০২৪ ঢাকায় সমাপ্ত

  • Sarakhon Report
  • ০৬:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • 149

সারাক্ষণ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আয়োজনে ৭ম আন্তর্জাতিক উড্ডয়ন নিরাপত্তা সেমিনার ২৩ অক্টোবর ২০২৪ (বুধবার) প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় সফলভাবে সমাপ্ত হয়েছে। সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল “Promoting Flight Safety by Embracing Technological Advancements’’ যা প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে উড্ডয়ন নিরাপত্তা সম্প্রসারনে আধুনিকায়নের গুরুত্ব তুলে ধরেছে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সনদপত্র বিতরণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বিশ্বব্যাপী বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে আরো শক্তিশালী সম্পর্ক তৈরীর জন্য মূল্যবান আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। তিনি আন্তর্জাতিক প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন এবং উড্ডয়ন নিরাপত্তা প্রসারে অভিজ্ঞতা বিনিময়ের সুবিধা তুলে ধরেন। প্রধান অতিথি ভবিষ্যতে নিরাপদ উড্ডয়নের জন্য শুভ কামনা জানিয়ে বক্তব্য সমাপ্ত করেন।

সেমিনারে উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ছাড়াও বাহরাইন, ইন্দোনেশিয়া, মায়ানমার, রাশিয়া, কাতার, মালদ্বীপ, চীন, কেনিয়া, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলংঙ্কা, যুক্তরাষ্ট্র ও  জিম্বাবুয়ের বিমান বাহিনীর কর্মকর্তাগণ এ সেমিনারে অংশগ্রহণ করেন। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, এমআইএসটি এবং দেশের প্রধান বেসামরিক বিমান সংস্থার প্রতিনিধিরাও এ সেমিনারে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, ২১ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ নৌ বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

৭ম আন্তর্জাতিক উড্ডয়ন নিরাপত্তা সেমিনার ২০২৪ ঢাকায় সমাপ্ত

০৬:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪