০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার পরিচয় প্রকাশ, উত্তর ইরাকে ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারান সার্জেন্ট সুইন্টন ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৮; জুলাইতেই প্রাণ গেল ২০ জন টানা বৃষ্টিতে মানিকগঞ্জে ২২২ হেক্টর জমির ফসল নষ্ট, সবজির দামে চার গুণ পর্যন্ত ঊর্ধ্বগতি নাগেশ্বরীতে নদীভাঙনের তাণ্ডব: এক মাসে নদীগর্ভে ৩০০-এর বেশি ঘর, আতঙ্কে শত শত পরিবার বিশ্বকাপ শেষ, এবার ক্লাব ফুটবলে নজর: মেসি-এমবাপ্পে-ইয়ামালদের নতুন মৌসুমে কী অপেক্ষা করছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরতে রোডম্যাপ চান গ্রাহকরা, ‘হেয়ারকাট’ বাতিলের গেজেট প্রকাশের দাবি রাহুল-প্রিয়াঙ্কাকে আটক দিল্লি পুলিশের, প্রধানমন্ত্রীর বাসভবনের পথে কংগ্রেসের বিক্ষোভ যুক্তরাষ্ট্রের টানা ১০ম দফা হামলা, পাল্টা ইরানের ক্ষেপণাস্ত্র: হরমুজ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হুথিদের নতুন ঘোষণা: সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা চেক প্রধানমন্ত্রীর কটাক্ষ: ইউক্রেনপন্থী জোটকে ‘শুধুই কথার ফুলঝুরি’ বললেন আন্দ্রেই বাবিশ

কক্সবাজার রুটে ঈদে বিশেষ ট্রেন চলবে ৫ দিন

  • Sarakhon Report
  • ১২:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • 191

জাফর আলম, কক্সবাজার :

কক্সবাজার-চট্টগ্রাম রুটে ঈদের আগে দুদিন, ঈদের পর তিনদিন মিলে মোট ৫দিন ঈদের স্পেশাল ট্রেন চলবে। শুধু তাই নয়, ট্রেন থামবে পটিয়া দোহাজারী সাতকানিয়া ও চকরিয়াসহ ৭ উপজেলার স্টেশনে। ট্রেনে ঈদযাত্রা শুরু হবে ৩ এপ্রিল। অগ্রিম টিকিট মিলবে ২৪ মার্চ থেকে। ঈদযাত্রার টিকিট শতভাগ অনলাইনেই বিক্রি হবে।ঈদুল ফিতরের আগে দুই দিন ও ঈদের পরে তিন দিন চট্টগ্রাম-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চলবে।

এর মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রথমবারের মতো স্বস্তিদায়ক হবে ঈদযাত্রা।জানা যায়, প্রথমবারের মতো এ অঞ্চলের মানুষ ট্রেনে চড়ে ঈদে বাড়ি যাওয়ার সুযোগ পাবেন। আরামদায়ক যাত্রা হবে দক্ষিণ চট্টগ্রামের মানুষের। চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে ১০টা ২০ মিনিটে পৌঁছবে। আবার কক্সবাজার থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছবে রাত ১০টা ৫ মিনিটে। ট্রেনটি জানালিহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামবে। ট্রেনে ঈদযাত্রা শুরু হবে ৩ এপ্রিল।

অগ্রিম টিকিট মিলবে ২৪ মার্চ থেকে। ঈদযাত্রার টিকিট শতভাগ অনলাইনেই বিক্রি হবে।বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এবার প্রথমবারের মতো চট্টগ্রাম-কক্সবাজার রুটে ঈদযাত্রায় বিশেষ দুটি ট্রেন চলাচল করবে।রেলওয়ে সূত্রে জানা যায়, ১ ডিসেম্বর কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়। এরপর থেকে কক্সবাজার রুটে যাত্রীর ব্যাপক চাহিদা তৈরি হয়।

কিন্তু তিন মাস ধরে এই রুটে চলাচল করছে মাত্র দুটি ট্রেন। তাও চলছে কেবল ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিরতিহীনভাবে চলাচল করছে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’।এ দুটি রেলে প্রতিদিন চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পান মাত্র ১১৫ জন করে যাত্রী।

কিন্তু এ দুটি রেল বিরতিহীন হওয়ায় দক্ষিণ চট্টগ্রামের মানুষ দোহাজারী-কক্সবাজার রেললাইনের সুফল পাচ্ছেন না। এ নিয়ে স্থানীয়দের মাঝে তৈরি হয় ক্ষোভ।উল্লেখ্য, যানবাহন সংকট, যানজট ও অতিরিক্ত ভাড়া নিত্যসঙ্গী দক্ষিণ চট্টগ্রামের মানুষের।

এ ছাড়া রেলের স্টেশন থাকলেও নেই রেল চলাচল। ফলে দক্ষিণ চট্টগ্রামের সাতটি উপজেলার মানুষের ঈদের সময় দুর্ভোগ সঙ্গী করেই পার করতে হয়। তবে এবার রেলওয়ে কর্তৃপক্ষ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে প্রথমবারের মতো চালু করবে দুটি ঈদ স্পেশাল ট্রেন। বিশেষ দুটি ট্রেন আসা-যাওয়ার পথে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের সাতটি স্টেশনে থামবে।

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনার পরিচয় প্রকাশ, উত্তর ইরাকে ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারান সার্জেন্ট সুইন্টন

কক্সবাজার রুটে ঈদে বিশেষ ট্রেন চলবে ৫ দিন

১২:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪