০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

টেকনাফে অপহৃত ৫ জনের মধ্যে ৪ জনকে উদ্ধার

  • Sarakhon Report
  • ১২:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • 219

জাফর আলম, কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত ৫ জনের মধ্যে ৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে মো. নুর নামে এখনও একজন অপহরণকারিদের হাতে জিম্মি রয়েছে বলে জানানো হয়েছে। তারা সবাই কৃষি কাজের সঙ্গে জড়িত।

শনিবার (২৩ মার্চ) মধ্যে রাতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি এ তথ্য নিশ্চিত করেছেন।উদ্ধারকৃতরা হলেন,জিহান, রফিক, শামীম, আব্দুর রহমান। তবে মো. নুর নামে আরেক জনকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ওসমান গণি বলেন, টেকনাফের পশ্চিম পানখালী থেকে বৃহস্পতিবার ভোরে ৫ জন অপহরণের শিকার হন।

পরে তাদেরকে ছেড়ে দিতে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারিরা। এরপর থেকে পুলিশের একাধিক টিম ৫ কৃষককে উদ্ধারে অভিযানে নামে। অপহৃতরা কৃষি কাজের সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, অবশেষে শনিবার রাত সাড়ে ১২টার দিকে অপহৃত ৫ জনের মধ্যে ৪ জনকে লেদা পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারির সদস্য সংখ্যা ছিল ২৫ জনের মতো। তাদের প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে। তাদের আস্তানাও শনাক্ত হয়েছে। নুরকে উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।  ৪ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

টেকনাফে অপহৃত ৫ জনের মধ্যে ৪ জনকে উদ্ধার

১২:৪২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪