০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু সাভারে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার ক্ষমতার ভারসাম্য যখন গণতন্ত্রকে রক্ষা করে এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের দিকে ঝুঁকছে গুগল, বিওয়াইডি ও এএমডি জি-৭-এর প্রশংসার পরও ইরানকে নতুন হুমকি ট্রাম্পের, চুক্তি বাস্তবায়নে অসন্তুষ্ট হলে ফের হামলার ইঙ্গিত ইন্দোনেশিয়ায় রুপিয়ার দরপতনে ওষুধের দাম ঊর্ধ্বমুখী, চাপে দীর্ঘমেয়াদি রোগীরা গরম কড়াইয়ের ছ্যাঁকা দিয়ে গৃহকর্মী নির্যাতন, থানা হেফাজতে পুলিশ দম্পতি কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন ভূরাজনীতি এবং ভারতের প্রযুক্তিগত স্বনির্ভরতার পরীক্ষা কারাগারে ধারণক্ষমতার চেয়ে ১.৭ গুণ বেশি বন্দি, রয়েছে ৭৭ হাজার ৪০ জন- স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানালেন ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত ভারতের বিএসএফ ২,৩৬৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা মহড়া ‘ADEX 2024-1’ অনুষ্ঠিত

  • Sarakhon Report
  • ০৯:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • 104

সারাক্ষণ ডেস্ক 

বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা মহড়া ‘ADEX 2024-1’ মঙ্গলবার (০৫-১১-২০২৪) অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, টাঙ্গাইল, সিলেট ও বরিশাল অঞ্চলের বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, র‌্যাডার স্কোয়াড্রনসমূহ, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ইউনিট এবং আনম্যান্ড এরিয়াল সিস্টেম ইউনিটসমূহ অংশগ্রহণ করে।
এ মহড়া উপলক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বাশার ও বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা-তে মহড়ার বিভিন্ন কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন।
‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ মূলমন্ত্রে দীক্ষিত বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা, সক্ষমতা ও দুর্বলতা মূল্যায়নকল্পে নিয়মিতভাবে আকাশ প্রতিরক্ষা মহড়ার আয়োজন করে, যা বাংলাদেশের সময়োপযোগী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলায় বিশেষ ভূমিকা পালন করে। এই মহড়ায় বিমান বাহিনীর বৈমানিকগণ ইন্টারসেপশন, আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ভূমিতে গোলাবর্ষণ, পর্যবেক্ষণসহ আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুশীলন করে।
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা মহড়া ‘ADEX 2024-1’ অনুষ্ঠিত

০৯:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪