০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল থেকে ডিখৌ: ভয়াবহ বন্যার পেছনে জলবায়ু ও ভূতত্ত্বের অশনি সংকেত চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার নিখোঁজ মহেশখালীতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা, একাই ছিলেন বাড়িতে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের চার প্রবাসী নিহত কাঁঠাল পাতার বোঝা কাঁধে হালিমা, দিনে ৩০০ টাকায় চলে একার সংসার ১০ জেলায় বেশি হাম, টিকাদান কর্মসূচি নিয়েই উঠছে বড় প্রশ্ন সুগন্ধি চাল রপ্তানির কোটা অর্ধেক কমাল সরকার সৌদি আরবে হুথিদের হামলায় আহত ৭৩, নারী ও শিশুও রয়েছে ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও হামলার অভিযোগ, লিখিত অভিযোগ পুলিশের কাছে আগামী ৫ দিনে বাড়তে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর

বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি: রুহুল কবির রিজভী

  • Sarakhon Report
  • ০১:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • 151

রুহুল কবির রিজভী

“বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, “১৯৭৫ সালের ১৫ই অগাস্টের পর খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছিল। কিন্তু জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর তিনি আবার শেখ মুজিবের ছবি পুনঃস্থাপন করেছিলেন।”

“আজকে আমি খবরে পড়েছি, বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। দেখুন…সময় তো সবসময় একরকম যায় না। ইতিহাসে যার যতটুকু অবদান আছে, সেটা থাক। আমরা স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, দুঃশাসন দেখেছি। তারপরও তো সে ছিল। তার ছবিটা ছিল।”

“আমি মনে করি, তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়নি,” তিনি যোগ করেন।

বিএনপি নেতা মি. রিজভী আরো বলেন, “আমাদের জাতীয় জীবনে, জাতীয় ইতিহাসের আন্দোলনে তার কতটুকু অবদান, সেটা স্বীকার করা হোক। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই। আমরা ছোট মনের না। সেজন্যই বলছি, শেখ মুজিবের ছবি নামানো উচিত হয়নি।”

বিবিসি নিউজ বাংলা

জনপ্রিয় সংবাদ

নেপাল থেকে ডিখৌ: ভয়াবহ বন্যার পেছনে জলবায়ু ও ভূতত্ত্বের অশনি সংকেত

বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি: রুহুল কবির রিজভী

০১:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪