১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে স্কটল্যান্ডে বড় বৈঠক, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করলেন রাজা চার্লস ক্যানসার রোগীদের জীবনে বাড়তি সময়ের আশা, ইংল্যান্ডে NHS-এ মিলবে নতুন ওষুধ ব্রিটেনে ফিরেই নতুন সমীকরণে প্রিন্স হ্যারি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ—রাজপরিবারে মর্যাদা কতটা? সমুদ্রের তলায় প্রবালের বাগান, ২১ হাজারের বেশি প্রবাল বাঁচানোর লড়াই বিশ্ব রোগী নিরাপত্তা দিবস: জীবনভর নিরাপদ চিকিৎসা নিশ্চিত হোক ৬ লাখ ৫০ হাজার মানুষের শহর ছেড়ে ৪৬ জনের দ্বীপে, বদলে গেল এক দম্পতির জীবন জাপানের সামরিক ব্যয় বাড়ানোর পরিকল্পনা, বেইজিং নিরাপত্তা সম্মেলনে চীনের সতর্কবার্তা রুশ জ্বালানি কেনায় চীনের ওপর চাপ বাড়াল যুক্তরাষ্ট্র, পাল্টা অবস্থানে বেইজিং হালদওয়ানির ঘটনাই দেখাল, জাতিভিত্তিক অপমান ঠেকানোর আইনে কোথায় কাঠামোগত দুর্বলতা পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক: ভূরাজনীতির টানাপোড়েন পেরিয়ে নতুন সহযোগিতার সম্ভাবনা

দুই শিক্ষার্থীর মায়ের হাতের খাবার বিক্রি

  • Sarakhon Report
  • ০৪:০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • 413

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে খাবারের দাম অনেক বেশি। তাই দুই শিক্ষার্থী সিদ্ধান্ত নিলেন বিশ্ববিদ্যালয়ের পাশেই দুপুরের খাবার বিক্রি করবেন। তাও আবার স্বল্প মূল্যে! আর তা যদি হয় মায়েদের হাতের। তাহলে তো কথাই নেই।

যেই ভাবা সেই কাজ। একদিন দুই শিক্ষার্থী নিজ নিজ বাসায় তাদের মাকে জানালেন। তারপর ভাগাভাগি করে মায়ের হাতে রান্না করে নিয়ে এলেন কাম্পাসে। আর তাতে সাড়াও পড়লো বেশ।

যারা বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের জন্য এমন একটি উদ্যোগ নিলেন তাদের নাম ইশতিয়াক আহমেদ ও মেহরীয়ান মহসীন। তারা ব্র্যাক ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের দুই শিক্ষার্থী।

১০ ফেব্রুয়ারিই ছিল তাদের প্রথম দিন। একটা সাধারণ টেবিল, তার ওপর বাক্সভর্তি খাবার। শুরুর এক দিন পরই তাদের খাবার নিয়ে এক আপুর ফেসবুক স্ট্যাটাস। ভাইরালও হয় বেশ।

ইতোমধ্যেই তাদের খাবারের সুনাম পুরো বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। পড়াশোনার পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ভাইবোনদের জন্য তাদের এ ধরণের উদ্যোগ বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে ব্যাপক সাড়া ফেলেছে।

তাদের মেন্যুতে আপাতত ডিম-খিচুড়ি ও চিকেন-খিচুড়ি। ডিম-খিচুড়ি ৭০, চিকেন-খিচুড়ি ৯০ টাকা, ভর্তা ফ্রি। দুজনের বাসায় মিলিয়ে রান্না হয় সবগুলো আইটেম।

জনপ্রিয় সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে স্কটল্যান্ডে বড় বৈঠক, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করলেন রাজা চার্লস

দুই শিক্ষার্থীর মায়ের হাতের খাবার বিক্রি

০৪:০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪