০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
সম্পদের উত্তরাধিকার নয়, উদ্দেশ্যের উত্তরাধিকারই পরিবারকে টিকিয়ে রাখে নেপাল বিপর্যয়ের আগে চীনের কাছে আগাম সতর্কতার তথ্য চেয়েছিল, মিলেনি পর্যাপ্ত তথ্য নেপালে দুই দশকেও খোঁজ মেলেনি ২,৫০১ নিখোঁজের, বিচারের অপেক্ষায় স্বজনরা অটোরিকশায় সোলার চার্জিং: বড় সম্ভাবনার পথে যে ৭ চ্যালেঞ্জ আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ, জানালেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর পোলাওয়ের চালের দামে আগুন, ১৩৫ থেকে বেড়ে ২৩০ টাকা কেজি নদীভাঙনে জামালপুরে বিলীন ঘরবাড়ি-রাস্তা, ঝুঁকিতে ৫০০ পরিবার পাবনায় রেকর্ড পেঁয়াজ উৎপাদনেও স্বস্তি নেই, বর্ষায় পচে নষ্ট ৩০ শতাংশ কৃষিঋণের ১ হাজার কোটি টাকার তহবিলের বড় অংশ অন্য খাতে, বাংলাদেশ ব্যাংকের তদন্তে অনিয়ম পরপর দুই দিন ডেঙ্গু রোগীর রেকর্ড, হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ৪০২ জন

চীনে এআই খেলনার বিক্রিতে উত্থান

  • Sarakhon Report
  • ০৬:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • 196

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি-নির্ভর খেলনার চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বিক্রি হচ্ছে এ ধরনের খেলনা।

দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিক্রি করছে এআই খেলনা।

চীনের একটি উদ্ভাবনী প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান কাও ফ্যং জানান, লাইভ স্ট্রিম বিক্রিতে প্রতিদিনের লেনদেন ৫ লাখ ২০ হাজার ইউয়ান ছাড়িয়েছে। জানুয়ারিতে এআই খেলনার বিক্রি আগের বছরের ডিসেম্বরের তুলনায় দ্বিগুণ বেড়েছে বলেও জানান তিনি।

চীনের ই-কমার্স প্ল্যাটফর্ম জেডি ডট কমের তথ্যানুযায়ী, ৩ থেকে ৬ বছর বয়সী শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য এআই খেলনা এখন বেশি জনপ্রিয়।

চীনের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম তাওবাও ডট কমের তথ্যানুযায়ী, ১০০টির বেশি নির্মাতা তাদের এআই খেলনা নিয়ে বাজারে আসছে। মে ও জুনে এ ধরনের বিপুল পরিমাণ নতুন পণ্য বাজারে আসবে।

চীনে ২০২৪ সালে এআই খেলনার বাজার ছিল ১৮.১ বিলিয়ন ডলার। ২০৩৩ সালের মধ্যে এটি ৬০ বিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

সম্পদের উত্তরাধিকার নয়, উদ্দেশ্যের উত্তরাধিকারই পরিবারকে টিকিয়ে রাখে

চীনে এআই খেলনার বিক্রিতে উত্থান

০৬:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫