১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি রাশিয়ায় মার্কিন গোয়েন্দাপ্রধান, মস্কোয় গোপন বৈঠক ঘিরে জল্পনা যুক্তরাষ্ট্রের ২০ বিলিয়ন ডলারের পণ্যে পাল্টা শুল্ক কানাডার, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত, উত্তর আমেরিকায় নতুন কারখানা নিয়ে হোন্ডার সতর্কবার্তা দেশীয় সংগীতের রানী ডলি পার্টন আর নেই, ৮০ বছর বয়সে শেষ হলো কিংবদন্তির পথচলা ডলি পার্টন: কিংবদন্তি গায়িকার সাত দশকের বর্ণিল জীবন ইসলামাবাদে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে আগুন, ১৪ শিশুর মৃত্যু কুমিল্লায় পারিবারিক বিরোধে বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ভাইয়ের বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১৬৫)

  • Sarakhon Report
  • ০৩:৪০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • 241

প্রদীপ কুমার মজুমদার

আলবিরূণী কথিত দ্বিতীয় আর্যভটকে অস্বীকার করতে গেলে বিরোধীযুক্তিগুলি এইরকম হবে। (১) Al-ntf এর উল্লেখ, কুহুমপুরের আর্যভটের গ্রন্থ। (২) আলবিরূণীর দ্বিতীয় আর্যভটে দৃঢ় বিশ্বাস।

আলবিরূণী ভারতে আসার পূর্বে ভারতীয় গণিতের আরবী অনুবাদ থেকে জ্ঞান আহরণ করে থাকবেন। এই অনুবাদের বিশ্বস্ততায় তিনি নিজেই সন্দেহপরায়ণ ছিলেন। আমরা লক্ষ্য করেছি এতে ভুল ছিল। Al-ntf সম্বন্ধে মনে হয় এটি ৪৭৬ খ্রীষ্টাব্দে কুহুমপুরবাসী আর্যভটের রচনার একটি ত্রুটিপূর্ণ অনুবাদ।

এ থেকেই হয়তো আলবিরূণী দুজন আর্যভটের অভিন্নত্ব ধরতে পারেন নি বরং পৃথক ব্যক্তি মনে করার যুক্তি পেয়েছিলেন এবং সেটা আরব দেশ থেকেই পেয়েছিলেন। ভারতে আসার পর তিনি আর্যভট্টের কোন পুঁথি না পাওয়ায় এ ধারণা শুদ্ধ হতে পারে নি।

তাছাড়া তিনি অভিযোগ করেন তিনি পড়তে গিয়ে ভাল ভারতীয় শিক্ষকের সান্নিধ্যে আসতে পারেন নি। তাছাড়া ভারতীয়দের গোঁড়ামীর জন্য আলবিরূণী অনেক কিছু শিখতেও পারেন নি। ফলে এই অসম্পূর্ণ জ্ঞানের জন্ম নানা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আর এই সব বিভ্রান্তির ফলেই ক্যে প্রমুখেরা ভারতীয় ঐতিহ্যকে খাটো করে দেখানোর জন্ম তৎপর।

(চলবে)

জনপ্রিয় সংবাদ

কিশোরদের আসক্তি নিয়ে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের স্বীকারোক্তি

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১৬৫)

০৩:৪০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫