০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
১৩০ বছরের ঐতিহাসিক ঘড়ির নতুন জীবন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে বিশেষ আয়োজন তুরস্ককে ৭০ কোটি ডলারের জেট ইঞ্জিন বিক্রিতে এগোচ্ছে যুক্তরাষ্ট্র দুর্যোগের দিনে টিকে থাকার পাঠ: কেন বাড়ছে জরুরি প্রস্তুতির গুরুত্ব বিশ্বকাপের বল নিয়ে গোলরক্ষকদের দুশ্চিন্তা, প্রশ্নের উত্তর দিলেন জো হার্ট ২০৩৮ বিশ্বকাপ আয়োজনেও আগ্রহী যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্পের উপদেষ্টা সিয়াটলে ইরান-মিসর ম্যাচ ঘিরে বিতর্ক, রংধনু পতাকা নিয়ে ফিফার সিদ্ধান্তে উত্তেজনা মোজার্টের অজানা সুরের খাতা আবিষ্কার, মিলল সাতটি নতুন সংগীতকর্ম ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাই না টেনেসি উইলিয়ামসের নাটক থেকে অপেরা: পাখি, অন্ধকার রহস্য আর গথিক আবহে নতুন রূপ ইউরোপে রেকর্ডভাঙা তাপপ্রবাহ, জলবায়ু পরিবর্তন ছাড়া ‘প্রায় অসম্ভব’ বলছেন বিজ্ঞানীরা

মধ্যপন্থী রাজনৈতিক দল ধ্বংস করা রাষ্ট্রের জন্য ক্ষতিকর

  • Sarakhon Report
  • ০৬:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • 486

যে কোনো দেশই হোক—গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক বা অথরিটেরিয়ান যেকোনো শাসন পদ্ধতিরই হোক না কেন—রাষ্ট্র সবসময়ই পরিচালিত হয় রাষ্ট্রের সঙ্গে পরিচিত মধ্যবিত্ত এলিটদের মাধ্যমে। এমনকি বিশ্বের বিভিন্ন দেশে এলিট বা অথরিটেরিয়ান সরকার ব্যবস্থার বিরুদ্ধে শ্রমিক শ্রেণী বা নিম্নবর্গীয় মানুষ মিলে যে সকল সফল বিপ্লব করেছে, তার নেতৃত্বও ছিল এই মধ্যবিত্ত এলিটদের হাতে। যেমন রাশিয়ার বিপ্লবে লেনিন, কিউবার বিপ্লবে ফিদেল কাস্ত্রো, এমনকি চীনের বিপ্লবে মাও দেজে-ডং।

অন্যদিকে কোনো রাষ্ট্রে যখন মধ্যবিত্ত এলিটের শাসন ভেঙ্গে পড়ে—সেটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হোক বা অন্য কোনো পদ্ধতির শাসন ব্যবস্থা হোক—তখন রাষ্ট্র পরিচালনার জন্য সামরিক এলিটদের এগিয়ে আসতে হয়। কারণ মধ্যবিত্ত এলিট অর্থাৎ সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে গড়ে ওঠা শ্রেণী ছাড়া কখনই রাষ্ট্রকে স্থিতিশীল করা সম্ভব নয়।

রাষ্ট্র যদি দীর্ঘকালীন অস্থিতিশীলতায় পড়ে, তখন স্বাভাবিকভাবেই রাষ্ট্রকে স্থিতিশীল করতে সামরিক বাহিনীকে এগিয়ে আসতে হয়। তবে সামরিক শাসন সবসময়ই সাময়িক; এক পর্যায়ে তারা সিভিল শাসন প্রতিষ্ঠা করে, এমনকি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রেও ফিরে আসে, যার ফলে রাষ্ট্র আবার স্বাভাবিক ধারাবাহিকতায় ফিরে যায়। কিন্তু প্রকৃত অর্থে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে মধ্যপন্থী রাজনৈতিক দলের উপরই নির্ভর করতে হয়—কারণ তারা সমাজের বড় অংশ, মধ্যবিত্তের প্রতিনিধি।

সুতরাং কোনো রাষ্ট্রের স্থিতিশীলতা, ধারাবাহিক উন্নয়ন ও শাসন পরিচালনার জন্য মধ্যপন্থী রাজনৈতিক দলকে ধ্বংস করার প্রচেষ্টা মূলত রাষ্ট্রকে কোনো না কোনো খাদে ফেলে দেয়ার প্রচেষ্টা মাত্র।

জনপ্রিয় সংবাদ

১৩০ বছরের ঐতিহাসিক ঘড়ির নতুন জীবন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে বিশেষ আয়োজন

মধ্যপন্থী রাজনৈতিক দল ধ্বংস করা রাষ্ট্রের জন্য ক্ষতিকর

০৬:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫