০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
বিশ্ব মহাসাগর সংকটে, জরুরি পদক্ষেপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে ভাটা, বাড়ছে অস্থায়ী কর্মী নিয়োগ মিন্দানাও ভূমিকম্পের পর সাবাহ উপকূলে সুনামি সতর্কতা, সক্রিয় করা হলো সাইরেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি ইসরায়েলি মন্ত্রীর লিথিয়ামের ঘুরে দাঁড়ানো: নতুন উত্থান নাকি সাময়িক স্বস্তি? ডেকলান রাইসকে বিশ্বকাপে ইংল্যান্ডের সহ-অধিনায়ক করলেন টুখেল জিএলপি-১ ওষুধের এক ডোজেই দুঃস্বপ্ন, নিজের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী মায়িম বিয়ালিক শক্তি বাড়ানোর ব্যায়ামেই দীর্ঘ জীবন? নতুন গবেষণায় মিলল ডিমেনশিয়ার ঝুঁকি কমার ইঙ্গিত ভারতে নিত্যপণ্যের দাম বাড়ছে, ছোট হচ্ছে প্যাকেট; ইরান যুদ্ধের প্রভাবে চাপে ব্যবসা ও ভোক্তা তাইওয়ানের পূর্ব উপকূলে চীনের টহল ঘিরে উত্তেজনা, ‘সার্বভৌমত্বের ওপর গুরুতর আঘাত’ বলছে তাইপে

৪০ দেশে ভিসা-ফ্রি’? বাস্তবে ঢাকা থেকে সরাসরি উড়ে যাওয়া যায় মাত্র ৪টিতে

বাংলাদেশি ভ্রমণকারীদের প্রায়ই বলা হয়—প্রায় ৪০টি দেশে নাকি ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভালে যাওয়া যায়। কিন্তু বাস্তব চিত্রটা জটিল: ঢাকা থেকে সরাসরি ফ্লাইট আছে এমন সহজ গন্তব্য—মোটে চারটি। বাকিগুলোর ক্ষেত্রে ভিসা-ঝামলার সঙ্গে যোগ হয় লম্বা লেআভার ও বেশি ভাড়া।

যেখানে তুলনামূলকভাবে সহজ

সৌদি আরব, ভুটান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ—এখানে প্রক্রিয়া তুলনামূলক সহজ। এর মধ্যে নেপাল (কাঠমান্ডু), শ্রীলঙ্কা (কলম্বো), মালদ্বীপ (মালে) ও ভুটান (পারো)—এই চারটিতে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট আছে। ফলে যাতায়াতে সময় ও খরচ দুটোই তুলনামূলকভাবে কম পড়ে।

যেখানে প্রক্রিয়া জটিল

আজারবাইজান, কাজাখস্তান, লাওস, জর্ডান, সিঙ্গাপুর ও কম্বোডিয়ায় যেতে হয় আমলাতান্ত্রিক জটিলতা, বেশি ডকুমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট/সাক্ষাৎকার ও অনিশ্চিত প্রসেসিং টাইমলাইন সামলে। অধিকাংশ রুটে অন্তত এক-দুটি লেআভার লাগে।

যেখানে অনুমোদন হার কম

হংকং, থাইল্যান্ড, চীন, জাপান, ইন্দোনেশিয়া, মিশর ও তুরস্ক—সব কাগজপত্র ঠিক থাকলেও বহু আবেদনকারী উচ্চ হারে রিজেকশনের অভিজ্ঞতা জানান। প্রথমবার একা ভ্রমণ, দুর্বল আর্থিক নথি বা পূর্বভ্রমণ ইতিহাস না থাকলে ঝুঁকি আরও বাড়ে।

বর্তমানে সীমিত/স্থগিত

ভিয়েতনাম, রোমানিয়া, ক্রোয়েশিয়া, ভারত ও উজবেকিস্তান—কোথাও সীমিত বা অস্থায়ী স্থগিততা, কোথাও অতিরিক্ত শর্ত/কোটা-কঠোরতা চলছে। আবেদন দেওয়ার আগে প্রতিটি দেশের সর্বশেষ অফিসিয়াল নোটিশ দেখে নেওয়াই নিরাপদ।

সাম্প্রতিক নীতিগত পরিবর্তন

ভিয়েতনাম ও ভারত: ভিয়েতনাম পর্যটকদের জন্য লোকাল স্পনসরের প্রি-অ্যাপ্রুভাল ছাড়া দূতাবাসে আবেদন প্রায় নেয় না—ফলে স্বাভাবিক পর্যটন প্রবেশ কার্যত বন্ধের মতো। ভারতে সম্প্রতি কিছু ক্যাটাগরিতে (যেমন মেডিকেল) কোটা কমেছে/স্ক্রুটিনি বেড়েছে—ফলে অনুমোদনের হার আগের তুলনায় কম। অ্যাপয়েন্টমেন্টের আগে সর্বশেষ নির্দেশনা দেখে নিন।

থাইল্যান্ড ও মালয়েশিয়া: ঢাকায় থাই দূতাবাসের সাম্প্রতিক এক ফেসবুক নোটিশে জানানো হয়েছে, তারা প্রতিদিন সর্বোচ্চ প্রায় ৪০০টি ভিসা আবেদন গ্রহণ করবে এবং পর্যটন ভিসায় অতিরিক্ত ডকুমেন্ট ও যাচাই চলছে। মালয়েশিয়ায় বর্ডার স্ক্রুটিনি কড়া—কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (KUL) নথি/ইটিনারারি দুর্বল হলে এন্ট্রি রিফিউজাল/রিটার্নের নজির মিলছে। ভ্রমণের আগে রিটার্ন টিকিট, হোটেল বুকিং, ফান্ড প্রুফ ও ডে-বাই-ডে ইটিনারারি প্রস্তুত রাখুন।

জনপ্রিয় সংবাদ

বিশ্ব মহাসাগর সংকটে, জরুরি পদক্ষেপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

৪০ দেশে ভিসা-ফ্রি’? বাস্তবে ঢাকা থেকে সরাসরি উড়ে যাওয়া যায় মাত্র ৪টিতে

০৬:৪১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫