০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভারত থেকে মোম্বাসা, মোম্বাসা থেকে উগান্ডা—যেভাবে সুধীর রুপারেলিয়া গড়লেন ১.৩ বিলিয়ন ডলারের সাম্রাজ্য গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে নিহত অন্তত ২০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ গ্যাস-বিদ্যুৎ সংকটে নিটওয়্যার শিল্প, মধ্যপ্রাচ্যের জ্বালানি ঝুঁকি বাড়ালে সামনে কী স্মার্ট চশমার জনপ্রিয়তা বাড়ছে, বাড়ছে গোপনে ভিডিও ধারণের ভয় রাশিয়ার হয়ে যুদ্ধে বিদেশি যোদ্ধারা, সামনে ভয়াবহ মৃত্যুর গল্প ছুটির দিনেও পাসপোর্ট সেবা, স্বস্তি মালয়েশিয়ার প্রবাসীদের চীনের বিরুদ্ধে ইরানকে সহায়তার অভিযোগ উড়িয়ে দিলেন ট্রাম্প ব্রিকস নৈশভোজে শুধু নিরামিষ খাবার, ভারতে রাজনৈতিক বিতর্ক ট্রাম্পের দাবি, এআই নিয়ে ভয় দেখাচ্ছে ‘নেতিবাচক শক্তি’ আয়ারল্যান্ড এক হওয়ার পক্ষে আবারও ট্রাম্প, স্কটল্যান্ড নিয়ে এখনই কথা নয়

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৫৯)

একদিনের স্মৃতি

বর্ষার জ্যোৎস্নাময়ী রজনীতে পবিত্রসলিলা ভাগীরথীর অপূর্ব্ব শোভা কেহ দেখিয়াছেন কি? সেই রজতবিনিন্দিত কৌমুদীরাশিতে স্নাত সলিল-প্রবাহের অতুল সৌন্দর্য্য কাহারও দৃষ্টিপথে পড়িয়াছে কি? লাবণ্যে ঢল ঢল যৌবনের সর্ব্বাঙ্গীণ স্ফূর্ত্তির ন্যায় সেই জ্যোৎস্নামাখা আতটপরিপূর্ণা কান্তি কাহারও নয়নগোচর হইয়াছে কি? মরি মরি সেই অতুলনীয় রূপ না জানি কতই সুন্দর! কতই মধুর! তাহার উপমা ত জগতে খুঁজিয়া পাই না।

যে রূপের মোহকর ভাবে লীলাময়ী চঞ্চলা কল্পনা আপনিই ঘুমাইয়া পড়ে, কে তাহার তুলনা আনয়ন করিবে? কল্পনা ব্যতীত কে আর তুলনা খুঁজিতে পারে নীল জলো-চ্ছ্বাসে পূর্ণদেহা পুণ্যস্রোতস্বিনী স্থির অচঞ্চল ভাবে, মন্থর গতিতে, কেমন গমন করিতেছেন। বায়ুর প্রবল ভাব নাই, কাজেই তরঙ্গিণীহৃদয়ে সেরূপ তরঙ্গ উঠিতেছে না। বিশ্ব যেরূপ স্থির ভাগীরথীও সেইরূপ শান্ত। কেবল অস্ফুট কলকল রব দূরাগত বীণাধ্বনির ন্যায় কর্ণে অমৃত ঢালিয়া দিতেছে।

কবির কথায় যে অনন্ত সঙ্গীত গ্রহ-উপগ্রহ হইতে মানব আত্মারও তারে তারে বাজিতেছে, সেই সঙ্গীতই যেন ভাগীরথী হৃদয় হইতে উঠিয়া আবার অনন্তে মিশিয়া যাইতেছে। নীলাকাশে বসিয়া চন্দ্রদেব হাসির লহর’ তুলিতেছেন, তাঁহার সেই মধুর হাস্তরাশি দিগ-দিগন্তে বিকীর্ণ হইতেছে, মাঝে মাঝে হাস্য সংবরণ করিতে না পারিয়া, দুই এক খানি শাদা মেঘাবরণে মুখ খানি ঢাকিতেছেন, আবার হাসিয়া আকুল হইতেছেন। আকাশের তারাগুলি চন্দ্রের হাসির ঘটা দেখিয়া অবাক্ হইয়া রহিয়াছে!

সে দিবস বিষাদ-উৎসব মহরম। যে চন্দ্রদেবকে মহম্মদীয়গণ অধিক-তর সম্মান করিয়া থাকেন, তাঁহাদের বিষাদ-উৎসবে চন্দ্রদেবের হাসি ভাল লাগিল না; অথবা ভারতে তাঁহাদের বর্তমান অবস্থায় রণোন্মত্তের ন্যায় বেশ দেখিয়া, হয়ত তাঁহার মনে হাসির উদয় হইয়া থাকিবে। কন্তু সাধের তরণী ভাগীরথীর স্থির, হৃদয়ে আঘাত করিয়া চলিয়া যাই-তেছে।

জনপ্রিয় সংবাদ

ভারত থেকে মোম্বাসা, মোম্বাসা থেকে উগান্ডা—যেভাবে সুধীর রুপারেলিয়া গড়লেন ১.৩ বিলিয়ন ডলারের সাম্রাজ্য

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৫৯)

১১:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫