০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভারত থেকে মোম্বাসা, মোম্বাসা থেকে উগান্ডা—যেভাবে সুধীর রুপারেলিয়া গড়লেন ১.৩ বিলিয়ন ডলারের সাম্রাজ্য গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে নিহত অন্তত ২০, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ গ্যাস-বিদ্যুৎ সংকটে নিটওয়্যার শিল্প, মধ্যপ্রাচ্যের জ্বালানি ঝুঁকি বাড়ালে সামনে কী স্মার্ট চশমার জনপ্রিয়তা বাড়ছে, বাড়ছে গোপনে ভিডিও ধারণের ভয় রাশিয়ার হয়ে যুদ্ধে বিদেশি যোদ্ধারা, সামনে ভয়াবহ মৃত্যুর গল্প ছুটির দিনেও পাসপোর্ট সেবা, স্বস্তি মালয়েশিয়ার প্রবাসীদের চীনের বিরুদ্ধে ইরানকে সহায়তার অভিযোগ উড়িয়ে দিলেন ট্রাম্প ব্রিকস নৈশভোজে শুধু নিরামিষ খাবার, ভারতে রাজনৈতিক বিতর্ক ট্রাম্পের দাবি, এআই নিয়ে ভয় দেখাচ্ছে ‘নেতিবাচক শক্তি’ আয়ারল্যান্ড এক হওয়ার পক্ষে আবারও ট্রাম্প, স্কটল্যান্ড নিয়ে এখনই কথা নয়

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৫৭)

বাবু ভোলানাথ চন্দ্র বলেন যে, বাঙ্গলার কোনও প্রাচীন রাজা সলিল-সমাধি হইতে রক্ষা পাওয়ায়, তাঁহার স্মরণোদ্দেশে এই উৎসব সম্পন্ন হইয়া থাকে। রাজার নৌকা জলমগ্ন হওয়ায় তিনি সলিলগর্ভে প্রবেশের উপক্রম করেন। কোন্ স্থানে তিনি নিমগ্ন হইতেছিলেন, তাঁহার অনুচরেরা অন্ধ-কারে জানিতে পারে নাই, এমন সময়ে কতিপয় সুন্দরী রমণী নারি-কেলের ক্ষুদ্র ক্ষুদ্র নৌকা পুষ্পমালায় সুসজ্জিত করিয়া, এক একটি প্রজ্বলিত প্রদীপের সহিত যুগপৎ জলে ভাসাইয়া দেওয়ায়, তাহাদের আলোকে রাজানুচরগণ রাজাকে দেখিতে পায়; পরে তাঁহার উদ্ধারসাধন করে।

ইহা কেবল কাহিনীমাত্র, বিশেষ কোন প্রমাণ না থাকায় বিশ্বাস করা যায় না। মুসলমানগণ বলিয়া থাকেন যে, জ্ঞানী থেজেরের উদ্দেশেই এই পর্বের অনুষ্ঠান। খেজের জীবন-নির্ঝর আবিষ্কার করিয়া নিজেই তাহা পান করায় অমরতা লাভ করেন। সেই জন্য তাঁহার চিরযৌবনা-বস্থা হইতে তাঁহার নাম থেজের। হইয়াছে। খেজেরের বিবরণ মুসলমানশাস্ত্রে এইরূপ লিখিত আছে। একদিন মুসা ধৰ্ম্মপ্রচার করিতেছিলেন।

লোকে তাঁহার প্রচারে সন্তুষ্ট হইয়া জিজ্ঞাসা করে যে, তাঁহার অপেক্ষা জ্ঞানী ব্যক্তি জগতে আছে কি না? তাহাতে মুসা, কেহ নাই বলিয়া উত্তর করেন। এই সময়ে ঈশ্বর তাঁহাকে প্রত্যাদেশে অবগত করান যে, আল থেজের তাঁহা অপেক্ষা জানী। যেখানে দুই সমুদ্রের মিলন হইরাছে সেই খানের কোন পর্ব্বতে তাঁহার স্থান। যেখানে মুসার পাত্র হইতে একটি মৎস্য জলে পতিত হইবে, সেই খানে খেজেরের সাক্ষাৎলাভ হইবে।

মুসার অনুচর জনুয়া জীবন-নির্ঝরে মৎস্য ধৌত করিতে গেলে মৎস্য জলে পড়িয়া যায়। মুসা তাহা জানিতে পারিয়া, সেই খানেই খেজেরের সাক্ষাৎ লাভ করেন।। জীবন-নির্ঝরের প্রভু বলিয়া মুসলমানগণ খেজেরের উদ্দেশে এই উৎসব করিয়া থাকেন। খেজেরকে মুসলমানেরা ফিনিয়াস, ইলায়াস ও সেন্টজর্জ বলিয়া অনেক সময়ে গোলযোগ করেন। ৪ তাঁহারা বলেন যে, খেজেরের আত্মা ক্রমান্বয়ে উক্ত তিন জনের দেহমধ্যে প্রবিষ্ট হয়।

জনপ্রিয় সংবাদ

ভারত থেকে মোম্বাসা, মোম্বাসা থেকে উগান্ডা—যেভাবে সুধীর রুপারেলিয়া গড়লেন ১.৩ বিলিয়ন ডলারের সাম্রাজ্য

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৫৭)

১১:০০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫