০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
আমেরিকার নতুন কৌশল, আসিয়ানের কঠিন ভারসাম্য সাগরে ৩৬ দিন ধরে ভেসে থাকা শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করল বাংলাদেশি জেলেরা মারধরের পর ছাত্রলীগ পরিচয়ে কারাগারে, যা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ব্যাংকে অবরুদ্ধ পাটওয়ারী ও সারজিস সন্তানহীন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বড় শহর, কমছে শিশুর সংখ্যা যুক্তরাষ্ট্রে ডাকযোগে ভোটে বিধিনিষেধ, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইল ট্রাম্প প্রশাসন হংকংয়ের সাবেক বিরোধী নেতা উ চি-ওয়াইকে যুক্তরাজ্যে ছয় মাস থাকার অনুমতি ২১ বছর বয়সেই সাহিত্যজগতে ঝড় তুলেছিলেন ব্রেট ইস্টন এলিস, ‘লেস দ্যান জিরো’ নিয়ে মুখ খুললেন ত্বকের যত্নে নতুন চমক, একসঙ্গে আর্দ্রতা ও উজ্জ্বলতা দেবে টোনার প্যাড এইডস প্রতিরোধে অর্থসংকট, বিশ্বজুড়ে আবারও এইচআইভি সংক্রমণ বাড়ার শঙ্কা

ভোট হলে তোমাদের অস্তিত্ব থাকবে না: জামায়াতকে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী এখন এমন আচরণ করছে যেন তারাই নির্ধারণ করবে কী করতে হবে আর কী করা যাবে না। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো, ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। সেই কারণেই তোমরা ভোটকে এবং নির্বাচনকে এত ভয় পাও।’

ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় বক্তব্য

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘এলাকায় এনসিপি নামে কোনো দল নেই। তাহলে তাদের ভোট হবে কীভাবে? তাই তারা এখন জামায়াতের সঙ্গে সুর মেলাচ্ছে। তারা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) চায়, অথচ জনগণ পিআর বুঝে না। এটা হচ্ছে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা।’

সরকারের ওপর দায় চাপানোর অভিযোগ

বিএনপি মহাসচিব আরও বলেন, দীর্ঘ নয় মাস ধরে সংস্কারের নামে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চললেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত। তিনি সতর্ক করে বলেন, ‘এই অমীমাংসিত বিষয়গুলো জোর করে চাপিয়ে দিতে চাইলে এর দায় বিএনপি নেবে না, এর পুরো দায়ভার সরকারকেই নিতে হবে।’

বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

মির্জা ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৫ মাসের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি মহিলাদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘ফারমার্স কার্ড’ চালু করা হবে।

সভায় উপস্থিত নেতারা

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

#BNP #MirzaFakhrul #Jamaat #Election2025 #Thakurgaon

জনপ্রিয় সংবাদ

আমেরিকার নতুন কৌশল, আসিয়ানের কঠিন ভারসাম্য

ভোট হলে তোমাদের অস্তিত্ব থাকবে না: জামায়াতকে মির্জা ফখরুল

০৬:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫