১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বিক্রি বাড়ায় ছয় মাসে বাটা শুর ৮৬ শতাংশ মুনাফা বৃদ্ধি এডিপির এক লাখ কোটি টাকার বেশি উন্নয়ন ব্যয় অব্যবহৃত, শ্লথ হচ্ছে প্রবৃদ্ধি খুলনা বেতার এখনো পূর্ণাঙ্গ চালু নয়: দুই বছরেও ঘুরে দাঁড়ায়নি, অনিশ্চয়তায় ২,৩০০ শিল্পী-কলাকুশলী মডেল মসজিদে ফের চুরি: দুই দফায় ট্যাপ-ঝরনাসহ সরঞ্জাম উধাও, নিরাপত্তা জোরদারের দাবি একরামুল হত্যা মামলা: ব্রিগেডিয়ার মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে, আইনি প্রক্রিয়া শুরু বাংলাদেশে দেশীয় ভাইরাসে তৈরি হাঁসের প্লেগের স্বল্পমূল্যের টিকা, খামারিদের জন্য নতুন আশার দিগন্ত সিলেটে কাজীবাজার সেতুতে ছুরিকাঘাতে যুবক নিহত তামার নিচে লুকানো সম্পদ, ওপরে জমে থাকা দ্বন্দ্ব: উন্নয়ন, প্রকৃতি ও রাষ্ট্রের কঠিন সমীকরণ ক্ষুধার বিরুদ্ধে দক্ষিণ আমেরিকার জয়: শুধু ভর্তুকি নয়, অর্থনৈতিক শৃঙ্খলাই বদলে দিয়েছে বাস্তবতা প্রাণীরা কি নিজেরাই ওষুধ খুঁজে নেয়? আত্মচিকিৎসার রহস্যে খুলছে প্রকৃতির নতুন দরজা

আগামী ১২ ডিসেম্বর দেওয়ানবাগ শরীফে বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন

বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আগামী ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিলস্থ আরামবাগের বাবে রহমত দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন’। লাখো আশেক, দেশ-বিদেশের প্রতিনিধিদের অংশগ্রহণে এবারের সম্মেলনটি পরিণত হবে পুণ্যময় মিলনমেলায়।

মহান সংস্কারক ও বীর মুক্তিযোদ্ধা সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুর কেবলাজানের ৭৬তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে আহ্বায়ক ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.)-এর আহ্বানে পৃথিবীর ২০টি দেশ এবং দেশের ৬৪ জেলা থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ দেওয়ানবাগ শরীফে সমবেত হবেন। গত বছরগুলোর মতোই এবারের সম্মেলনেও আনুষ্ঠানিকতা, আধ্যাত্মিকতা ও মিলনমেলার সম্প্রীতি ধরা দেবে অনাবিল আবহে।

আওলিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম ও আশেকে রাসুলদের এই মহাসম্মেলনে অংশ নেবেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সাইপ্রাস, ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, সুইডেন, জাপান, আয়ারল্যান্ড, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাহারাইন, মালদ্বীপ, কাতার, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিগণ। দীর্ঘদিনের ধারাবাহিকতায় এই বিশাল আন্তর্জাতিক সমাবেশ ইসলামি ভ্রাতৃত্বের বার্তা বহন করছে দেশ-বিদেশে।

সম্মেলনে ইসলামি গবেষক, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও সুধীজন মূল্যবান বয়ান পেশ করবেন। বাদ জুমা প্রধান বয়ান প্রদান করবেন আহ্বায়ক ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর। তিনি বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি এবং বিদেহী মুরিদ-মুহিব্বীনদের মাগফিরাত কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করবেন।

#Dewanbagh #IslamicConference #AashiqeRasul #SufiEvent #Bangladesh #SpiritualConvention

জনপ্রিয় সংবাদ

বিক্রি বাড়ায় ছয় মাসে বাটা শুর ৮৬ শতাংশ মুনাফা বৃদ্ধি

আগামী ১২ ডিসেম্বর দেওয়ানবাগ শরীফে বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন

০৬:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫