০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

রাজশাহীতে পরিত্যক্ত কূপে পড়ে ৩২ ঘণ্টা পর উদ্ধার হওয়া দুই বছরের শিশুকে বাঁচানো গেল না

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর কূপে পড়ে ৩২ ঘণ্টা আটকে থাকা দুই বছরের শিশুসাজিদকে উদ্ধার করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার শুরু

বুধবার দুপুর ১টার দিকে তানোর উপজেলার কয়েলহাট গ্রামে ঘটনাটি ঘটে। মা রুনা খাতুন বড় সন্তানকে কোলে নিয়ে সামনে হাঁটছিলেন, সেসময় পিছনে হাঁটতে হাঁটতে সাজিদ খড় দিয়ে ঢেকে রাখা একটি খোলা কূপের মুখে পড়ে যায়। কূপটির গভীরতা ছিল প্রায় ৩০–৩৫ ফুট। মা বলেন, হঠাৎ সাজিদ ‘মা, মা’ বলে ডাকতে থাকে। ফিরে তাকাতেই দেখি সে গর্তে পড়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই নিচে সরে যায়।

কূপে পড়া সেই শিশু ৩২ ঘণ্টা পর উদ্ধার - নওরোজ

উদ্ধার অভিযান

স্থানীয়রা খবর দিলে দুপুর ১টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। দিন-রাত একটানা চেষ্টা চলে। কূপটি সাবধানে খনন করা হয় এবং শিশুকে জীবিত রাখতে অক্সিজেন সরবরাহ করা হয়। এলাকাবাসী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করে উদ্ধার তদারকি করেন। দীর্ঘ ৩২ ঘণ্টার চেষ্টার পর বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাজিদকে তুলে আনা সম্ভব হয়।

হাসপাতালে নেওয়ার পর

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশনস ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, শিশুটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, উদ্ধারকারী দলের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

শিশু সাজিদ ৩২ ঘণ্টা পর উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে

৩২ ঘণ্টার উদ্বেগ, উৎকণ্ঠা ও মানবিক প্রচেষ্টার পরও সাজিদকে জীবিত ফেরানো গেল না। স্থানীয় মানুষজন শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

রাজশাহীতে গভীর গর্ত থেকে উদ্ধারের পর শিশুটিকে মৃত ঘোষণা - BBC News বাংলা

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

রাজশাহীতে পরিত্যক্ত কূপে পড়ে ৩২ ঘণ্টা পর উদ্ধার হওয়া দুই বছরের শিশুকে বাঁচানো গেল না

০৩:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫