১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
 নিকোলাস ওতামেন্দি: এক বিদায়, যা আর্জেন্টিনার রক্ষণভাগের একটি যুগের সমাপ্তি ব্রাইটন অধিনায়ক মেইসি সিমন্ডসের সঙ্গে নতুন চুক্তি নর্ডিক ওয়াকিং: হাঁটলেই মিলবে শরীরের প্রায় সব পেশির ব্যায়াম থাইল্যান্ডে ইতালীয় শিক্ষার্থীদের অসদাচরণে তীব্র ক্ষোভ, প্রকাশ্যে ক্ষমা চাইল ইতালির দূতাবাস ৯ ঘণ্টার মধ্যে খাবার খেলে ডিমেনশিয়ার ঝুঁকি কমতে পারে, বলছে নতুন গবেষণা প্যারিসে তিন নারীকে ছুরিকাঘাত, ‘আল্লাহ আমাকে পাঠিয়েছেন’ দাবি; তবু সন্ত্রাসবাদ হিসেবে দেখছে না ফ্রান্স প্রবীণদের ভুলে যাচ্ছে সমাজ, বাড়ছে স্মৃতিভ্রংশের ভয়াবহ বোঝা খাবার নিয়ে ‘খেলা’! মৃত মাছকে আঘাত করে টুকরো টুকরো করছে ঘাতক তিমি ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের বিতর্কে আবারও আলোচনায় রেনে রিচার্ডস পাসওয়ার্ড না জেনেও এআইকে দিয়ে লগইন, বাড়ছে সুবিধার সঙ্গে নিরাপত্তা ঝুঁকি

ডিজনি ওপেনএআইতে এক বিলিয়ন ডলার বিনিয়োগে প্রস্তুত

কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে নিজের অবস্থান শক্ত করতে বড় পদক্ষেপ নিল ডিজনি। ওপেনএআইতে এক বিলিয়ন ডলার বিনিয়োগের পাশাপাশি নিজেদের চরিত্র ও কনটেন্ট ব্যবহারের অনুমতি দিচ্ছে তাদের প্ল্যাটফর্ম সোরা-কে। তিন বছরের এই চুক্তি বদলে দিতে পারে বিনোদন শিল্পের ভবিষ্যৎ ভিডিও অভিজ্ঞতা।

ডিজনি-ওপেনএআই নতুন জোট
ডিজনির এই লাইসেন্সিং চুক্তিতে সোরা ব্যবহারকারীরা মিকি মাউস, এলসা, ব্ল্যাক প্যান্থার সহ দুই শতাধিক ডিজনি, মার্ভেল, স্টার ওয়ার্স ও পিক্সার চরিত্র দিয়ে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে পারবে। নির্বাচিত ভিডিও গুলো দেখা যাবে ডিজনি প্লাসেও।
হলিউডে ২০২৩ সালের ধর্মঘট ও পরের বছরের সোরা উন্মোচনের পর এআই নিয়ে উত্তাপ বেড়ে যায়। বড় স্টুডিওগুলো তখন সিদ্ধান্তের মুখে—এআইকে রুখবে, না কি অংশীদার হবে। ডিজনি শেষমেশ অংশীদারিত্বের পথে হাঁটল।

গুগলকে কঠোর সতর্কবার্তা
চুক্তি ঘোষণার আগের দিনই গুগলকে ডিজনি যে সতর্কতামূলক চিঠি পাঠায়, তা দেখায় এআই নিয়ে তাদের ‘গাজর ও লাঠি’—দুই কৌশলই চালু আছে। অভিযোগ, গুগলের জেমিনি, ন্যানো বানানা ও ভিও অ্যাপগুলো ডিজনির কপিরাইট লঙ্ঘন কারী কনটেন্ট তৈরি করছে। চরিত্রের তালিকায় ছিল ডার্থ ভেডার থেকে স্পাইডার-ম্যান পর্যন্ত বহু আইকনিক মুখ।

চরিত্র ব্যবহারে সীমারেখা
ওপেনএআই ডিজনিকে ক্ষতিপূরণ দেবে এবং সোরা-তে থাকা চরিত্রগুলোতে অভিনেতাদের চেহারা বা কণ্ঠ থাকবে না। নিরাপত্তার জন্য মাদক, যৌনতা বা অন্য কোম্পানির চরিত্রের সঙ্গে মেলানোর মতো ঝুঁকিপূর্ণ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবু এআই আউটপুট অনিশ্চিত হওয়ায় প্রথমদিকে কিছু বিব্রতকর পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি স্বীকার করছে উভয় পক্ষ।

Disney to invest $1 billion in OpenAI

দুই বছরের আলোচনার ফল
দুই বছরের আলোচনার পর গতি আসে এই গ্রীষ্মে, যখন ওপেনএআই সোরা ২ এবং নতুন ভিডিও অ্যাপ ডিজনিকে দেখায়। ডিজনি সিইও বব আইগার ও ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান নিজে বহু বৈঠকে অংশ নেন। আইগারের ভাষায়, ওপেনএআই ডিজনির সৃজনশীলতাকে মূল্য দিচ্ছে, যা গুগলের সঙ্গে আলোচনায় পাননি।

এআই-এ ছোটদের মন জয়
ত্রিশ সেকেন্ডের চরিত্র-ইন্টারঅ্যাকটিভ ভিডিও শিশু-কিশোরদের আকর্ষণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছে ডিজনি। এসব ভিডিও ডিজনি প্লাসে হাইলাইট হিসেবে দেখানোর পরিকল্পনা রয়েছে।

ডিজনির কর্মীদের জন্যও চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ মিলবে। ওপেন এআই টুলগুলো দিয়ে নতুন পণ্য ও সেবা তৈরির পথ খুলবে। এক বছরের জন্য এই অংশীদারিত্ব একচেটিয়া থাকবে; এরপর চাইলে অন্য এআই কোম্পানির সঙ্গেও ডিজনি চুক্তি করতে পারবে।

এআই দৌড়ে উত্তাপ
গুগলের জেমিনি মডেল বাজারে এগিয়ে যাওয়ায় ওপেনএআই উদ্বেগে ‘কোড রেড’ ঘোষণা করেছিল। সেই প্রতিযোগিতার মাঝেই ওপেনএআই নতুন জিপিটি-৫.২ প্রকাশ করেছে, যা দাবি অনুযায়ী গুগলের সর্বশেষ মডেল কে ছাড়িয়ে গেছে। ইমেজ বুঝতে, স্প্রেডশিট তৈরি করতে, কোড লিখতে এবং জটিল কাজ সামলাতে মডেলটি আরও দ্রুত।

জনপ্রিয় সংবাদ

 নিকোলাস ওতামেন্দি: এক বিদায়, যা আর্জেন্টিনার রক্ষণভাগের একটি যুগের সমাপ্তি

ডিজনি ওপেনএআইতে এক বিলিয়ন ডলার বিনিয়োগে প্রস্তুত

০৬:০০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫