০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বড় ক্লাসের ভিড়ে হারিয়ে যাচ্ছে শিক্ষার্থী, বদলাতে হবে শিক্ষার পদ্ধতি গ্যাস স্টেশনে বসল বিয়ের আসর, তিন পোশাকে চমকে দিলেন ড্রামার কনে ট্রাম্পের মানচিত্রে ‘মার্কিন’ আইসল্যান্ড, ক্ষুব্ধ রেইকিয়াভিক তলব করল মার্কিন রাষ্ট্রদূত এনভিডিয়া–হাগিং ফেস চুক্তিতে বদলে যেতে পারে প্রতিষ্ঠানের এআই কৌশল মেয়ের জন্মের স্মৃতি ধরে রাখতে টেলর সুইফটের প্রিয় গয়না-শিল্পীর অনন্য আংটি ১০–৩০ কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের চার প্রবাসীর মর্মান্তিক মৃত্যু মক্কা প্রতিরক্ষা চুক্তি: মিসরের সামনে যোগ দেওয়ার চেয়েও বড় প্রশ্ন কাঁচা সবুজ টমেটো সংরক্ষণ করুন শীতের জন্য, সহজেই তৈরি করুন মজাদার আচার ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করল মিসর

সাত বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষকের কক্ষে তালা দিল বিএনপি নেতার ছেলে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এসএসসি নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থী স্কুলে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে। অভিযোগ উঠেছে, পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ না পেয়ে ওই শিক্ষার্থী প্রধান শিক্ষকের কক্ষে তালা লাগিয়ে দেয়।

মঙ্গলবার দুপুরে উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থী আরিফ দশম শ্রেণিতে অধ্যয়নরত। তিনি লক্ষীপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজের ছেলে।

প্রধান শিক্ষকের কক্ষে তালা, চেয়ার ঝুলছে আমগাছে | প্রথম আলো

বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আরিফ স্কুলে গিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ তার নির্বাচনি পরীক্ষার ফল জানতে চাইলে আরিফ জানায়, সে সাত বিষয়ে ফেল করেছে। এতে ক্ষুব্ধ হয়ে সে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে এবং পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার প্রতিবাদে প্রধান শিক্ষকের কক্ষে তালা লাগিয়ে দেয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য হওয়ায় নিয়ম অনুযায়ী আরিফকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এ কারণে সে স্কুলে এসে অশোভন আচরণ করে এবং প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করে।

৭ বিষয়ে ফেল, এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার দাবিতে স্কুলে তালা

অভিযুক্ত শিক্ষার্থীর বাবা লক্ষীপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আজিজ বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হলেও তার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি এখনও অবগত নন। তবে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

বড় ক্লাসের ভিড়ে হারিয়ে যাচ্ছে শিক্ষার্থী, বদলাতে হবে শিক্ষার পদ্ধতি

সাত বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষকের কক্ষে তালা দিল বিএনপি নেতার ছেলে

০৫:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬