০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
তাইওয়ানের পূর্ব জলসীমায় প্রথমবার চীনের মৎস্য জরিপ, গবেষণায় নতুন দিগন্ত দেশে গ্যাস সংকট আরও তীব্র, মহেশখালী এলএনজি টার্মিনালের ত্রুটিতে ঢাকাসহ বিভিন্ন এলাকায় রান্নায় দুর্ভোগ কাঁচা মরিচের ঝাল এখন বাজারেও, পাঁচ দিনে কেজিতে ৬০ টাকা পর্যন্ত দাম বেড়েছে বাংলাদেশে হেপাটাইটিস সি রোগীর সংখ্যা বিশ্বের শীর্ষ ১০-এ, জরুরি পদক্ষেপের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিঙ্গাপুরে ৯৫০ কোটি ডলারের তান বুন লিয়াট বিক্রি, জেগে উঠছে যৌথ সম্পত্তি বিক্রির বাজার লোহিত সাগরে হুথি হামলার নিন্দা কুয়েতের, খুলছে কূটনৈতিক সমাধানের পথ প্রতিবন্ধী লুতুর টং দোকানে ফের চুরি, একমাত্র জীবিকার সম্বল হারিয়ে বিপাকে পরিবার কুয়েতে ৪৮ ডিগ্রি তাপমাত্রার সঙ্গে ধুলিঝড়ের সতর্কতা ইরান যুদ্ধ ছড়িয়ে পড়ছে লোহিত ও কাস্পিয়ান সাগরে, উপসাগরে হামলা থামাল যুক্তরাষ্ট্র চীনের কাছে আত্মসমর্পণ নয়, যুক্তরাষ্ট্রের ওপর অন্ধ নির্ভরতাও নয়: ভারতের সামনে তৃতীয় পথের চ্যালেঞ্জ

উত্তরের জেলাগুলোতে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন ও জীবিকা

দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় জনজীবন, কৃষি ও স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তাপমাত্রা কমে যাওয়া এবং ঘন কুয়াশার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন উত্তরাঞ্চলের বাসিন্দারা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়াও গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় শৈত্যপ্রবাহ বিরাজ করছে। এই পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে, বিশেষ করে রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত। তবে সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকবে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

চলমান শৈত্যপ্রবাহ ১১ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে, যেখানে তাপমাত্রা নেমে এসেছে ৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াসে। রাজধানী ঢাকায় এদিন তাপমাত্রা ছিল তুলনামূলক বেশি, ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়াবিদরা দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি গভীর নিম্নচাপও পর্যবেক্ষণ করছেন। বৃহস্পতিবার সকাল ছয়টায় এটি নিম্নচাপ থেকে আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয় এবং পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই সিস্টেমটি শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের অক্ষ বিস্তৃত রয়েছে, পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলজুড়ে বিস্তার লাভ করেছে।

লালমনিরহাটে তীব্র শীত

লালমনিরহাট থেকে আমাদের প্রতিনিধি জানান, জেলায় তীব্র শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তিনি সতর্ক করে বলেন, আগামী দিনে তাপমাত্রা আরও কমতে পারে।

চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহে জনদুর্ভোগ

ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় সড়ক ও খোলা মাঠ ঢেকে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, বিশেষ করে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে গতি কমে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিনমজুর, রিকশাচালক ও কৃষিশ্রমিকরা। কাজের সুযোগ না থাকায় তাদের আয় বন্ধ হয়ে যাচ্ছে, ফলে অনেক দরিদ্র পরিবার চরম আর্থিক সংকটে পড়ছে।

শিশু ও বয়স্করা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শীতজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে বলে জানা গেছে।

শৈত্যপ্রবাহ কৃষিক্ষেত্রেও উদ্বেগ বাড়িয়েছে। বোরো ধানের বীজতলা ও শীতকালীন সবজিক্ষেত রক্ষায় কৃষকরা বাড়তি সতর্কতা নিচ্ছেন। তবে দীর্ঘ সময় সূর্যের আলো না থাকায় ফসলের রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে দ্রুত শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, শৈত্যপ্রবাহ দীর্ঘস্থায়ী হলে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে।

জনপ্রিয় সংবাদ

তাইওয়ানের পূর্ব জলসীমায় প্রথমবার চীনের মৎস্য জরিপ, গবেষণায় নতুন দিগন্ত

উত্তরের জেলাগুলোতে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন ও জীবিকা

০৮:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬