০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার রাজনীতিতে নতুন নেতৃত্বের জনপ্রিয় প্রতিশ্রুতি আর আর্থিক বাস্তবতার সংঘর্ষ শিক্ষা, স্বাধীনতা ও নারীর প্রতিরোধ: নতুন প্রজন্মের আন্দোলনের কেন্দ্রে কেন তরুণীরা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদন ‘ককরোচ’ আন্দোলনের বড় জয়ঃ শিক্ষা সংস্কারের প্রতিশ্রুতিতে আপাতত কর্মসূচি স্থগিত হরমুজের প্রান্তে চাপের মুখে ইরানের দক্ষিণ: মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো, বাড়ছে জনদুর্ভোগ ঢামেকে জরুরি বিভাগের পাশে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সৌদি-হুথি সংঘাত ফের জ্বলছে, হুমকিতে বিশ্ব জ্বালানি বাজার কাগজ ফাঁসের প্রতিবাদে জেন জি, বদলে যাচ্ছে ভারতের রাজনৈতিক বয়ান গণতন্ত্রের লড়াইয়ে স্মৃতির শক্তি: মেগাওয়াতি সুকর্ণোপুত্রির সংগ্রাম থেকে আজকের শিক্ষা জাতীয় সংসদের নামে জাল ডিও লেটার: যাচাই ছাড়া কোনো পদক্ষেপ না নেওয়ার সতর্কবার্তা

তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

শনিবার বিকেল প্রায় পাঁচটার দিকে গুলশানে তারেক রহমানের কার্যালয়ে পৌঁছান ভারতের হাইকমিশনার। সেখানে প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। তবে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে একই কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ড. আইভার্স ইইয়াবসের সঙ্গেও একটি বৈঠক করেন তারেক রহমান।

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার

তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

০৮:৪৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬