০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬
গুগলের শান্ত অধিনায়ক সুন্দর পিচাই: এআই ঝড়ে নেতৃত্বে নতুন অধ্যায় লন্ডনের নদী বাঁচাতে ‘সুপার সিউয়ার’: শতবর্ষ পুরোনো সংকটের আধুনিক সমাধান এনবিআরের ‘হয়রানি’ অভিযোগে অটোখাতে সংকটের শঙ্কা, যুক্তিসঙ্গত শুল্ক কাঠামোর দাবি বারভিডার সাতক্ষীরার উন্নয়নে ১৬ দফা দাবি: ঢাকায় যুবকদের মানববন্ধনে জোরালো বার্তা ধানমন্ডিতে ১১ তলা ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ৬১% আমেরিকানের চোখে ট্রাম্পের ইরান যুদ্ধ ‘ভুল সিদ্ধান্ত’ কোয়ান্টাম কম্পিউটিংয়ে আইবিএমের ঝড়: ভবিষ্যতের প্রযুক্তি কি বদলে দেবে সবকিছু? মস্তিষ্কের সংকেতেই চলবে প্রযুক্তি, পক্ষাঘাতগ্রস্তদের নতুন আশার নাম ‘সিঙ্ক্রন’ মেট গালার থিমে শরীরের ভাষা: পাঁচ নারী শিল্পীর দৃষ্টিতে নতুন শিল্পভাবনা ইউটিউবে নতুন সুবিধা: ফ্রি ব্যবহারকারীরাও এবার ভিডিও দেখবেন ছোট ভাসমান পর্দায়

ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় ‘ভালো সূচনা’, যুদ্ধের শঙ্কার মাঝেও নতুন কূটনৈতিক আশা

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কার মধ্যেই ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক আলোচনা ‘ভালো সূচনা’ হয়েছে বলে জানিয়েছে তেহরান। এই অগ্রগতি ভবিষ্যতে বড় ধরনের যুদ্ধ এড়ানোর পথে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

আলোচনার পর ইরানের বার্তা

ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, সংলাপ এগিয়ে নিতে হলে হুমকি ও চাপ থেকে বিরত থাকতে হবে। তেহরান কেবল পারমাণবিক ইস্যু নিয়েই আলোচনা করবে, অন্য কোনো বিষয় আলোচনার টেবিলে তোলা হবে না বলেও তিনি স্পষ্ট করেন। একই সঙ্গে তিনি বলেন, আলোচনার ধারাবাহিকতা বজায় থাকলে একটি গ্রহণযোগ্য সমঝোতার কাঠামো তৈরি হতে পারে।

Hebrew media: Washington drops demand to negotiate with Iran on ballistic missiles, proxies – Middle East Monitor

যুক্তরাষ্ট্রের বিস্তারিত আলোচনার ইচ্ছা

ওয়াশিংটন চায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী গুলোর প্রতি সমর্থন এবং অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি ও আলোচনায় আসুক। তবে তেহরান নিজের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে আলোচনা একাধিকবার নাকচ করেছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছে।

নিষেধাজ্ঞা, শুল্ক ও চাপের রাজনীতি

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ বাণিজ্যে যুক্ত দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। পাশাপাশি অবৈধভাবে ইরানি জ্বালানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠান ও জাহাজের ওপর ও নিষেধাজ্ঞা জারি হয়েছে। তেহরান দ্রুত ও কার্যকরভাবে ব্যাংকিং ও তেল খাতে নিষেধাজ্ঞা প্রত্যাহার কে সমঝোতার প্রধান শর্ত হিসেবে তুলে ধরেছে।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সীমিত নমনীয়তা

Old grudges, new weapons… is the US on the brink of war with Iran? | Donald Trump | The Guardian

ইরান নিজ ভূখণ্ডে সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধের দাবি প্রত্যাখ্যান করলেও সমৃদ্ধকরণের মাত্রা ও বিশুদ্ধতা নিয়ে আলোচনায় নমনীয়তার ইঙ্গিত দিয়েছে। বিকল্প হিসেবে আঞ্চলিক যৌথ ব্যবস্থার সম্ভাবনা ও আলোচনায় এসেছে বলে কূটনৈতিক সূত্র জানায়।

অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শক্তি বৃদ্ধি এবং অতীতের হামলার স্মৃতি তেহরানের উদ্বেগ বাড়িয়ে তুলেছে। কোনো সমঝোতা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে—এমন সতর্কবার্তা ও এসেছে। অন্যদিকে সম্ভাব্য হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান এবং প্রয়োজনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতার প্রদর্শন ও করেছে।

মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার প্রশ্ন

বিশ্বশক্তি ও আঞ্চলিক দেশগুলো আশঙ্কা করছে, আলোচনা ভেঙে গেলে নতুন করে যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত ছড়িয়ে পড়তে পারে তেলসমৃদ্ধ পুরো অঞ্চলে। তাই চলমান সংলাপকে সম্ভাব্য সংঘাত এড়ানোর শেষ বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গুগলের শান্ত অধিনায়ক সুন্দর পিচাই: এআই ঝড়ে নেতৃত্বে নতুন অধ্যায়

ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় ‘ভালো সূচনা’, যুদ্ধের শঙ্কার মাঝেও নতুন কূটনৈতিক আশা

১২:০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬