১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি: চ্যাম্পিয়ন পাবে ৫ কোটি ডলার, বাড়ছে সব দলের পুরস্কার দাপুটে জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ, শেষ ম্যাচেই নির্ধারিত হবে ভাগ্য জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর সেনা হেফাজতে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রিকশা ছিনতাইয়ের সন্দেহে রাজবাড়ীতে চালককে হত্যা, মরদেহ উদ্ধার যশোরে তরুণ সাংবাদিকের মরদেহ উদ্ধার, মানসিক চাপে মর্মান্তিক পরিণতি মেক্সিকোতে আইনকে হাতিয়ার বানিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ গুরগ্রামে আটক ১৩ বাংলাদেশি নাগরিককে মালদায় পাঠাল পুলিশ, শুরু হচ্ছে ফেরত পাঠানোর প্রক্রিয়া নির্বাসিত মিয়ানমারের রাঁধুনিদের হাতে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে দেশটির খাবার ফেনীতে মহাসড়কে বাসচাপায় নারী নিহত, উদ্ধার করেও বাঁচানো গেল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘনঘটা-২: বর্ষার ছন্দে জমে উঠল নৃত্য উৎসব

২৫ উড়োজাহাজ কিনছে সরকার, যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় চুক্তি আজই স্বাক্ষর

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ২৫টি নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। দেশের প্রায় এক লাখ কোটি টাকার রপ্তানি বাজারকে আরও সুসংহত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা এস কে বশির উদ্দিন। সোমবার এই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে এবং ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ হাজার কোটি থেকে ৩৫ হাজার কোটি টাকার মধ্যে।

সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, শুরুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৪৭টি উড়োজাহাজের প্রস্তাব দেওয়া হলেও আপাতত ২৫টি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ভবিষ্যৎ নির্বাচিত সরকারের ওপর অতিরিক্ত চাপ না রেখে দায়িত্ব হস্তান্তর সহজ করতেই অন্তর্বর্তী সরকার এই চুক্তি সম্পন্ন করছে। চুক্তি স্বাক্ষরের পর শর্ত ও অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

শুল্ক কমাতে চলমান আলোচনা
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমানোর বিষয়েও আলোচনা চলছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, শুরুতে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হলেও আলোচনার মাধ্যমে তা ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাককে শুল্কমুক্ত করার লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

চুক্তির তথ্য প্রকাশে জটিলতা
উপদেষ্টা আরও বলেন, আন্তর্জাতিকভাবে শুধু বাংলাদেশের চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশিত হওয়ায় আগের আলোচনায় কিছু জটিলতা তৈরি হয়েছিল। তার মতে, তথ্য প্রকাশ না হলে আরও কম শুল্ক পাওয়া সম্ভব হতে পারত। নতুন বাণিজ্য কাঠামোর আওতায় শুল্ক কতটা কমানো যায়, সে বিষয়েও সরকার অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি: চ্যাম্পিয়ন পাবে ৫ কোটি ডলার, বাড়ছে সব দলের পুরস্কার

২৫ উড়োজাহাজ কিনছে সরকার, যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় চুক্তি আজই স্বাক্ষর

০৭:৪৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬