০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬
ঢাকার নির্দিষ্ট সড়কে আসছে ‘যানজট শুল্ক’, কিলোমিটারপ্রতি প্রস্তাব ৬.২৭ টাকা চট্টগ্রামে প্রকাশ্যে গুলি: পাঁচলাইশে যুবক নিহত, তদন্তে নেমেছে পুলিশ আপনার অতীতই কি বার্ধক্যে চোখ ভিজিয়ে দেয়? স্মৃতি, আবেগ আর জীবনের শেষ অধ্যায়ের নীরব ভাষা ১৭ দিন পর সীমান্তের শূন্যরেখা থেকে উধাও ৩ যুবক, তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা রেমিট্যান্সে ছন্দপতন, জুনে আট মাসের সর্বনিম্ন প্রবাসী আয় বিজয়ের ভক্তের হাতে ‘অপহরণের’ অভিজ্ঞতা জানালেন ছেলে জেসন সঞ্জয় জাপানের বার্ধক্যই বিদেশি স্টার্টআপের নতুন সুযোগ, স্বাস্থ্যপ্রযুক্তিতে বাড়ছে আগ্রহ তামিলনাড়ুতে সরকার ভাঙার চেষ্টার অভিযোগ, টিভিকে বিধায়ককে ৩৫ কোটি রুপির প্রস্তাবের দাবি খামেনির জানাজায় ভারতের বিজেপি ও কংগ্রেস নেতাদের আমন্ত্রণ, দিল্লির প্রতিনিধিদলও যাচ্ছে ইরানে ভারতে প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, সেনা সদস্যদের মৃত্যুর তথ্য গোপনের অভিযোগে তীব্র বিতর্ক

দুষ্টচক্র ভোটকেন্দ্র দখল করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়: নুরুল হক নুর

পটুয়াখালী-৩ আসনের বিএনপি জোটের প্রার্থী, গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশি-বিদেশি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন পটুয়াখালীর দিকে। এই পরিস্থিতিতে একটি দুষ্টচক্র সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা ভোটকেন্দ্র দখলের মাধ্যমে পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

রবিবার রাতে পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসিনা ১৬ বছরে যা করেছে, এরা ১ বছরে সেটা করছে : নুরুল হক নুর | Barta Bazar

ভোটারদের উদ্দেশে বক্তব্য

নুরুল হক নুর বলেন, তিনি মানুষের অধিকার আদায়ের প্রশ্নে দীর্ঘদিন রাজপথে আন্দোলন করে আসছেন। শিক্ষিত তরুণদের চাকরির দাবি, কৃষকের ন্যায্যমূল্য এবং গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির মতো বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষে অবস্থান নেওয়ায় তিনি একাধিকবার মামলা ও হামলার শিকার হয়েছেন এবং মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছেন। তার ভাষায়, এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তন এবং এলাকার উন্নয়নের জন্যই তিনি বেঁচে আছেন। তিনি আরও জানান, তারেক রহমান তাকে এই এলাকার প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে দশমিনা ও গলাচিপার উন্নয়নে কাজ করবেন।

ভোটদানে আহ্বান ও বিজয়ের প্রত্যাশা

তিনি বলেন, নিজেদের ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের আকাঙ্ক্ষা দীর্ঘদিনের। আগামী ১২ তারিখ সেই সুযোগ এসেছে উল্লেখ করে তিনি সবাইকে সকাল সকাল আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। ভোটগ্রহণ শেষে বিজয়ের ফলাফল উদযাপনের কথাও বলেন তিনি। ভোটাররা তাকে নির্বাচিত করলে ১২ তারিখ বিজয় উৎসবের আয়োজন করে গরু-খাসির ভোজের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করার কথাও উল্লেখ করেন।

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর

জনপ্রিয় সংবাদ

ঢাকার নির্দিষ্ট সড়কে আসছে ‘যানজট শুল্ক’, কিলোমিটারপ্রতি প্রস্তাব ৬.২৭ টাকা

দুষ্টচক্র ভোটকেন্দ্র দখল করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়: নুরুল হক নুর

০২:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬