মঙ্গলবার বিকেল চারটার পর জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপস্থিতিতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন মন্ত্রিসভার সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতির হাতে শপথ নেয়ার পর মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ধাপে ধাপে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব বণ্টন অনুযায়ী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান করেন সালাউদ্দিন আহমদ, আর্থিক ও পরিকল্পনা মন্ত্রণালয়তে দায়িত্ব পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নেতৃত্বে আছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় দায়িত্বে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মহিলা ও শিশু, সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালনা করবেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছেন ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিচালনা করবেন আব্দুল আওয়াল মিন্টু। ভূমি মন্ত্রণালয় দায়িত্বে রয়েছেন মিজানুর রহমান মিনু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নেতৃত্ব দেবেন নিতাই রায় চৌধুরী। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালনায় রয়েছেন আরিফুল হক চৌধুরি।
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছেন খন্দকার আবদুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে, পানি সম্পদ মন্ত্রণালয় দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করবেন এহসানুল হক মিলন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য মন্ত্রণালয় দায়িত্বে রয়েছেন আমিন উর রশিদ (টেকনোক্র্যাট)। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় আফরোজা খানমের হাতে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নেতৃত্বে আসাদুল হাবীব দুলু। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জাকারিয়া তাহের পরিচালনা করবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দীপেন দেওয়ানের হাতে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় দায়িত্বে রয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ফকির মাহবুব আনামের, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ-পরিবহন শেখ রবিউল আলমের দায়িত্বে।

প্রতিমন্ত্রীদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, শরীফুল আলম বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয়, সুলতান সালাউদ্দিন টুকু কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য মন্ত্রণালয়, ব্যারিস্টার কায়সার কামাল ভূমি মন্ত্রণালয়, ফারহাদ হোসেন আজাদ পানিসম্পদ মন্ত্রণালয়, আমিনুল হক (টেকনোক্র্যাট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দায়িত্বে রয়েছেন।
সারাক্ষণ রিপোর্ট 



















