১২:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
হরমুজে শক্তি প্রদর্শন নাকি কৌশলগত ভুল? ইরানের সবচেয়ে বড় চাপের অস্ত্র কি ভোঁতা হয়ে যাচ্ছে যুদ্ধের ভবিষ্যৎ একার নয়: প্রতিরক্ষা উদ্ভাবনে নতুন জোটের বাস্তবতা ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক এর মতামতঃ   প্রধানমন্ত্রীর আসল পরীক্ষা শুরু হয় ক্ষমতায় বসার পর বাংলাদেশের স্বস্তির জয়, জিম্বাবুয়েকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫; ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দেশে উগ্রবাদের নতুন উত্থান ঘটেছে: রুমিন ফারহানা পুঁজির বিশাল স্রোতে বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতি, বাড়ছে নতুন ঝুঁকি রাশিয়ার সবচেয়ে ধনী শিল্পপতির নতুন পরিকল্পনা: পুতিনের সঙ্গে বৈঠকের পর রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন অপরাধের দায়ে শিশুদের বিচার: বয়স কমানোর প্রবণতা কি নতুন সংকট ডেকে আনছে? বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রি করছে ফিফা, এক টুকরার দাম প্রায় ৪৫০ ডলার

পাকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে শনিবার (২১ ফেব্রুয়ারি) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহিদ দিবস উদযাপিত হয়েছে। হাইকমিশন প্রাঙ্গণে নানা কর্মসূচির মাধ্যমে শহিদদের প্রতি সম্মান জ্ঞাপন করা হয়। হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা কালোব্যাজ ধারণ করেন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পাকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, বাণী পাঠ, ভিডিওচিত্র প্রদর্শন, আলোচনা সভা, বিশেষ মোনাজাত এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দূতালয় প্রাঙ্গণ ব্যানার, বাংলা বর্ণমালা ও ভাষা দিবসের পোস্টারে সজ্জিত ছিল। শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একটি অস্থায়ী শহিদ মিনারও নির্মাণ করা হয়। হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান সব কর্মকর্তা, কর্মচারী ও শিশুদের সঙ্গে মিলিত হয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত সবাই সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটি পরিবেশন করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি খোন্দকার এম তালহার একটি ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। সমাপনী বক্তৃতায় হাইকমিশনার ভাষা শহিদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, ‘ভাষা আন্দোলনের মাধ্যমে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ভাষাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ভিত্তি স্থাপিত হয়েছিল।’

জনপ্রিয় সংবাদ

হরমুজে শক্তি প্রদর্শন নাকি কৌশলগত ভুল? ইরানের সবচেয়ে বড় চাপের অস্ত্র কি ভোঁতা হয়ে যাচ্ছে

পাকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

১১:৩৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬