১১:২৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
ভোজ্যতেলের প্যাকেট হবে নির্দিষ্ট মাপে, দাম তুলনা সহজ করতে নতুন নিয়ম ভারতের ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র প্রথম রাজপথে শক্তি প্রদর্শন যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় নতুন উত্তেজনা, হরমুজ প্রণালিতে ড্রোন-কাণ্ডে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র বাংলাদেশ ব্যাংক কেন ডলার কিনছে? রিজার্ভ, বিনিময় হার ও অর্থনীতির ভারসাম্যের গল্প খুলনায় বিশেষ অভিযানে কসাই লিটনসহ গ্রেফতার ৫৯ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত তিন কারখানায় ১,৮৬৮ শ্রমিক ছাঁটাই, ঈদের ছুটি শেষে কাজে এসে চাকরি হারানোর অভিযোগ উপসাগরে নতুন উত্তেজনা: কুয়েত-বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ ইরানের বিরুদ্ধে মে মাসে গণপিটুনিতে ৩১ জন নিহত, ধর্ষণের শিকার ৮৩ নারী-শিশু ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার লড়াই: শিরোপার ফাইনালে মায়া চওয়ালিন্সকা ও মিরা আন্দ্রেয়েভা

ফখরুলের অভিযোগ: ৫৪ নদীতে ভারতের বাঁধ, মরুভূমির শঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীগুলোর ন্যায্য পানির হিস্যা থেকে দেশের মানুষ বঞ্চিত হয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের কারণে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ মে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, এই দিনটি বাংলাদেশের জাতীয় আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে আছে।

মির্জা ফখরুল বলেন, ৪৯ বছর আগে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ আন্তর্জাতিক আইন অনুযায়ী গঙ্গার পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যার দাবিতে ফারাক্কার উদ্দেশে ঐতিহাসিক লংমার্চে অংশ নিয়েছিলেন।

ফারাক্কা বাঁধ ও পানিবণ্টন সংকট

তিনি বলেন, ভারত গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে একতরফাভাবে পানি প্রত্যাহার শুরু করে। এর ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। একই সঙ্গে সেখানে তীব্র পানি সংকট ও পরিবেশগত ভারসাম্যহীনতা তৈরি হয়েছে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার জনমত উপেক্ষা করে জীববৈচিত্র্য, পরিবেশগত মানদণ্ড এবং সম্ভাব্য প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের ঝুঁকি বিবেচনায় না নিয়েই ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর সুযোগ দিয়েছিল।

তিনি বলেন, সেই পরীক্ষামূলক কার্যক্রম আর থেমে থাকেনি, বরং ফারাক্কা বাঁধ এখন একটি “মরণফাঁদে” পরিণত হয়েছে। এর জন্য দেশের মানুষ ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

মওলানা ভাসানীর আন্দোলনের প্রসঙ্গ

মির্জা ফখরুল বলেন, জনগণের দুর্ভোগ ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা অনুধাবন করেই মওলানা ভাসানী ১৯৭৬ সালের ১৬ মে রাজশাহী থেকে ফারাক্কার উদ্দেশে ঐতিহাসিক লংমার্চের নেতৃত্ব দেন। এই কর্মসূচির মাধ্যমে ভারত সরকারের কাছে প্রতিবাদ জানানো এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল।

তিনি বলেন, এরপর থেকেই ফারাক্কা বাঁধ এবং এর কারণে সৃষ্ট বৃহৎ মানবিক বিপর্যয়ের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক গুরুত্ব পেতে শুরু করে।

আন্তঃসীমান্ত নদী নিয়ে নতুন শঙ্কা

বিএনপি মহাসচিব আরও বলেন, আজও ফারাক্কা দিবসের গুরুত্ব সমানভাবে প্রাসঙ্গিক। আন্তর্জাতিক আইন, বিধি ও কনভেনশন উপেক্ষা করে ভারত বাংলাদেশের দিকে প্রবাহিত ৫৪টি আন্তঃসীমান্ত নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করছে এবং একতরফাভাবে পানি প্রত্যাহার করছে বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য, এ ধরনের কার্যক্রম বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। দেশের বিস্তীর্ণ অঞ্চল ধীরে ধীরে অনুর্বর ও বন্ধ্যা ভূমিতে পরিণত হওয়ার লক্ষণ ইতোমধ্যে দৃশ্যমান বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ন্যায্য অধিকারের দাবিতে ১৯৭৬ সালের ঐতিহাসিক লংমার্চ ছিল সাহসী ও অনুপ্রেরণাদায়ক পদক্ষেপ। প্রতি বছর ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ পালন মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে নতুনভাবে উদ্বুদ্ধ করে।

এ উপলক্ষে বিভিন্ন সংগঠনের নেওয়া সব কর্মসূচির সফলতাও কামনা করেন মির্জা ফখরুল।

জনপ্রিয় সংবাদ

ভোজ্যতেলের প্যাকেট হবে নির্দিষ্ট মাপে, দাম তুলনা সহজ করতে নতুন নিয়ম ভারতের

ফখরুলের অভিযোগ: ৫৪ নদীতে ভারতের বাঁধ, মরুভূমির শঙ্কায় বাংলাদেশ

০৯:০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬