১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
অভিশংসন প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কতটা সাংবিধানিক? কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে স্কটল্যান্ডে বড় বৈঠক, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করলেন রাজা চার্লস ক্যানসার রোগীদের জীবনে বাড়তি সময়ের আশা, ইংল্যান্ডে NHS-এ মিলবে নতুন ওষুধ ব্রিটেনে ফিরেই নতুন সমীকরণে প্রিন্স হ্যারি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ—রাজপরিবারে মর্যাদা কতটা? সমুদ্রের তলায় প্রবালের বাগান, ২১ হাজারের বেশি প্রবাল বাঁচানোর লড়াই বিশ্ব রোগী নিরাপত্তা দিবস: জীবনভর নিরাপদ চিকিৎসা নিশ্চিত হোক ৬ লাখ ৫০ হাজার মানুষের শহর ছেড়ে ৪৬ জনের দ্বীপে, বদলে গেল এক দম্পতির জীবন জাপানের সামরিক ব্যয় বাড়ানোর পরিকল্পনা, বেইজিং নিরাপত্তা সম্মেলনে চীনের সতর্কবার্তা রুশ জ্বালানি কেনায় চীনের ওপর চাপ বাড়াল যুক্তরাষ্ট্র, পাল্টা অবস্থানে বেইজিং হালদওয়ানির ঘটনাই দেখাল, জাতিভিত্তিক অপমান ঠেকানোর আইনে কোথায় কাঠামোগত দুর্বলতা

ঢাকায় আন্তর্জাতিক হাফ ম্যারাথন ‘ওয়ান রান’, অংশ নেবেন হাজারের বেশি দৌড়বিদ

রাজধানী ঢাকায় আগামী ২৩ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হাফ ম্যারাথন ‘ওয়ান রান’। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একই দিনে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেবেন এক হাজারের বেশি দৌড়প্রেমী।

টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আয়োজন করা হচ্ছে এই আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ও অভিজ্ঞ—সব ধরনের দৌড়বিদদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিযোগিতাটি চারটি বিভাগে ভাগ করা হয়েছে। বিভাগগুলো হলো ১ কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ২১ দশমিক ১ কিলোমিটার হাফ ম্যারাথন।

হাতিরঝিল ঘিরে দৌড়পথ

ম্যারাথনের দৌড়পথ নির্ধারণ করা হয়েছে রাজধানীর হাতিরঝিল এলাকায়। প্রতিযোগীরা পুলিশ প্লাজা, লেক রোড ও এফডিসিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে আবার হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার এলাকায় এসে শেষ করবেন দৌড়। এখানেই থাকবে শুরু ও সমাপ্তির পয়েন্ট, পাশাপাশি দর্শকদের জন্য বিশেষ আয়োজনও।

আন্তর্জাতিক ওয়ান রান ম্যারাথনে অংশ নিলেন হাজারও দৌড়বিদ

আয়োজকদের মতে, পরিবার বা বন্ধুদের সঙ্গে সক্রিয় একটি সকাল কাটানোর পাশাপাশি নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করবে এই আয়োজন। একই সঙ্গে যারা প্রথমবারের মতো আনুষ্ঠানিক দৌড়ে অংশ নিতে চান, তাদের জন্যও এটি বড় সুযোগ।

বিশ্বের বিভিন্ন দেশে একযোগে আয়োজন

বাংলাদেশ ছাড়াও একই দিনে রাশিয়া, চীন, ব্রাজিল, সার্বিয়া, বেলারুশ, তানজানিয়া, মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড, মরক্কো, কাজাখস্তান, মালদ্বীপ, চিলি ও আর্মেনিয়াসহ বিশ্বের বহু দেশে একযোগে অনুষ্ঠিত হবে ‘ওয়ান রান’।

আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে বিশ্বজুড়ে প্রায় দুই লাখ ৪৫ হাজার মানুষ অংশ নিতে পারেন। প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—এক দৌড়, এক লক্ষ্য, এক বিশ্ব।

ভোরে শুরু, সকালে পুরস্কার বিতরণ

২১ দশমিক ১ কিলোমিটার হাফ ম্যারাথনের মাধ্যমে ভোর ৪টায় প্রতিযোগিতা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোর দৌড় অনুষ্ঠিত হবে।

দৌড় শেষে সকাল ৯টায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের। এছাড়া তরুণদের মধ্যে পরিচিত মুখ ব্যারিস্টার জায়মা রহমানও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাড়ছে ‘ওয়ান রান’

রাশিয়ায় ২০১৭ সালে প্রথম শুরু হয়েছিল ‘ওয়ান রান’ হাফ ম্যারাথন। পরে ধীরে ধীরে এটি আন্তর্জাতিক আয়োজনে পরিণত হয়। বর্তমানে বিশ্বের বহু দেশে একই সময়সূচিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

অভিশংসন প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কতটা সাংবিধানিক?

ঢাকায় আন্তর্জাতিক হাফ ম্যারাথন ‘ওয়ান রান’, অংশ নেবেন হাজারের বেশি দৌড়বিদ

১০:৪৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬