০১:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
স্যাটেলাইটের চোখে রুশ সেনা, ইউক্রেনের ড্রোন হামলায় বদলে যাচ্ছে যুদ্ধের কৌশল ক্রিপ্টো সম্পদের জন্য নতুন বিধিমালার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, সহজ হবে অর্থ সংগ্রহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রাম-সিলেটে বজ্রবৃষ্টির সম্ভাবনা যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো সম্পদের জন্য নতুন বিধিমালার প্রস্তাব, সহজ হবে মূলধন সংগ্রহ কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত চুক্তির পথে যুক্তরাষ্ট্র-কানাডা তৃতীয় সন্তানেও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি, বড় সিদ্ধান্ত তামিলনাড়ু সরকারের অতীত ভুলে নয়, মতপার্থক্য মিটিয়ে সামনে এগোতে হবে: দীনেশ ত্রিবেদী ইরান যুদ্ধেই কি মধ্যবর্তী নির্বাচনে বিপদে পড়ছে ট্রাম্পের রিপাবলিকান দল? স্কুলে হামলা চালিয়ে সহপাঠীকে হত্যা, আত্মহত্যার আগে সরাসরি সম্প্রচার করল শিক্ষার্থী ডলার বন্ড তুলতে দৌড়াচ্ছে ভারতের চার বেসরকারি ব্যাংক

`বিশ্ব পুষ্টি দিবস’ কাল

  • Sarakhon Report
  • ০৪:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • 184

জনস্বাস্থ্য সুরক্ষায় ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

সারাক্ষণ ডেস্ক

আগামীকাল বিশ্ব পুষ্টি দিবস। জনগণের পুষ্টি ঘাটতি মোকাবেলা ও স্বাস্থ্য উন্নয়নে ভিটামিন সমৃদ্ধ ভোজ্যতেলের গুরুত্ব অপরিসীম। কিন্তু অস্বাস্থ্যকর ড্রামে বাজারজাতকৃত খোলা তেল জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরির পাশাপাশি ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ বিষয়ক আইন বাস্তবায়নেও বাধা হিসেবে কাজ করছে।

আইসিডিডিআর,বির ২০১৭ সালের গবেষণা অনুযায়ী, বাজারে মোট ভোজ্যতেলের ৬৫ শতাংশ ড্রামে বাজারজাত করা হয়, যার ৫৯ শতাংশই ভিটামিন ‘এ’ সমৃদ্ধ নয় এবং ৩৪ শতাংশে সঠিকমাত্রায় ভিটামিন ‘এ’ নেই। পরিস্থিতি উন্নয়নে শিল্প মন্ত্রণালয় এক নির্বাহী আদেশে জুলাই ২০২২ এর পর থেকে ড্রামে খোলা সয়াবিন তেল এবং ডিসেম্বর ২০২২ এর পর থেকে খোলা পাম তেল বাজারজাতকরণ বন্ধের নির্দেশনা প্রদান করেছে। তবে এই নির্দেশনার কার্যকর বাস্তবায়ন এখনো দেখা যায়নি। ড্রামের খোলা ভোজ্যতেলে ভেজাল মেশানোর সুযোগ থাকে এবং ননফুড গ্রেডেড প্লাস্টিক ড্রাম পুনঃ পুনঃ ব্যবহারের ফলে ভোজ্যতেল বিষাক্ত হয়ে যেতে পারে।

বিশ্ব পুষ্টি দিবস- ২০২৪ উপলক্ষ্যে এক প্রতিক্রিয়ায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা’র (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “দেশে অনুপুষ্টির ঘাটতি মোকাবেলায় সরকার ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন প্রণয়ন করেছে। ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে ড্রামে খোলা ভোজ্যতেল বাজারজাত বন্ধ করতে হবে।”

উল্লেখ্য, জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট জরিপ ২০১৯-২০ অনুযায়ী, ০৬-৫৯ মাস বয়সি শিশুদের ৫০.৯ শতাংশ এবং ১৫-৪৯ বছর বয়সি নারীদের (গর্ভবতী বা দুগ্ধদানকারী নয়) মধ্যে ৭.৫ শতাংশ ভিটামিন ‘এ’ ঘাটতিতে ভুগছে। ভিটামিন এ-এর অভাবে অন্ধত্ব, গর্ভকালীন মাতৃমৃত্যুসহ নানাবিধ শারীরিক সমস্যা দেখা দেয়।

জনপ্রিয় সংবাদ

স্যাটেলাইটের চোখে রুশ সেনা, ইউক্রেনের ড্রোন হামলায় বদলে যাচ্ছে যুদ্ধের কৌশল

`বিশ্ব পুষ্টি দিবস’ কাল

০৪:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪