১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাই না

আজ পবিত্র আশুরা। মহরম মাসের ১০ তারিখ। ফোরাতের পানি আজও পৃথিবীতে যেমন প্রবাহমান কারবালার প্রান্তরের আত্মত্যাগ তেমনি আজও পৃথিবীতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে একটি নৈতিক আত্মত্যাগ, একটি ষড়যন্ত্রমূলক যুদ্ধের বা কৌশলের কাছে নৈতিকতা ও আদর্শের জন্য আত্মত্যাগের সর্বোচ্চ উদাহরণ (যা প্রতিটি মানুষের মূল ধর্ম)।

এবারের পবিত্র আশুরা এমন একটি সময়ে এসেছে যখন হযরত ইমাম হাসান ও হোসেনের অনুসারী বিপুল সংখ্যক মানুষ তাদের আত্মমর্যাদা ও জাতিকে রক্ষা করার জন্যে জীবনপণ লড়াই করছে। এবং তারা শত্রুপক্ষকে বীরত্ব ও রাজনৈতিক ঐক্য দিয়ে অনেকটা পরাজিত করতে ইতোমধ্যে সমর্থ হয়েছে।

তাদের এই ঐক্য ও আত্মদানের মূলে যে শক্তি কাজ করছে তা হলো যিনি স্রষ্টার প্রেরিত দূত হিসেবে পৃথিবীতে ‘ইসলাম’ এনেছিলেন সেই মহানবী হযরত মুহাম্মদ (দ.) এর রক্তধারার প্রতি তাদের আস্থা।

বাস্তবে এই মূলের প্রতি আস্থাই মানুষকে শক্তিশালী করে। তাই সেটা ধর্ম হোক, রাষ্ট্র বিপ্লব হোক আর ব্যক্তি ও সমাজ জীবনের পরিবর্তন হোক। মানুষ যখন তার মূলধারাকে অস্বীকার করে তখন সে আর যাই হোক নৈতিকতার ধারক হন না। আর অনৈতিকরা ষড়যন্ত্রে মাঝে মাঝে জয়লাভ করে ঠিকই কিন্তু নৈতিকতার বিজয় চিরকালের।

পবিত্র আশুরা আজ, সত্য ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ হওয়ার দিন - Popularbdnews | পপুলার বিডিনিউজ

মানুষ প্রকৃত আত্মত্যাগ বা আত্ম-উৎসর্গ করে নৈতিকতার জন্য- কোনো ষড়যন্ত্রের জন্য নয়।

পবিত্র আশুরা যতই শোকাবহ একটি দিন হোক না কেন, বাস্তবে এটি সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মানব সম্প্রদায়ের সংগ্রামের জন্য একটি দিকনির্দেশনার দিন। তাই এদিনে কেবল কবি নজরুলের উচ্চারণকেই বুকে ধারণ করা যেতে পারে-

ফিরে এলো আজ সেই মহরম মাহিনা

ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাই না।

তাই প্রতি মহরমের মতো এবারের মহরমও শিক্ষা দিয়ে যায়- ক্রন্দন নয়, সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত হওয়াই – মূলত মহরমের আহ্বান।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাই না

০৮:৩০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬