০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
লিটারপ্রতি ২০ টাকা বাড়তি: বছরে মানুষের পকেট থেকে যাবে প্রায় ১৫–১৬ হাজার কোটি লালমনিরহাটে জ্বালানি তেলের দাম বাড়তেই পাম্পে দীর্ঘ লাইন, মধ্যরাতের আগে বিক্রিতে অনীহা নাটোরে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত চার এসপিকে বদলি, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার ৩১ হাজার টাকায় বিক্রি, দুই মাস পর উদ্ধার ১১ মাসের শিশু গাইবান্ধার একই গ্রামে দুই নারীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩ অবশেষে কথার বাইরে ব্রিটেন: ইসরায়েলি বসতি নিয়ে নীতির বদল কতটা কার্যকর হবে? দেবিদ্বারে নৃশংস হত্যাকাণ্ড: মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, সুন্দরগঞ্জে আতঙ্ক সার না পেয়ে কৃষকের হামলা, পেটালেন কৃষি কর্মকর্তাকে

জুসের স্ট্রের সঙ্গে অশোভন কাণ্ড, সিঙ্গাপুরে ফরাসি শিক্ষার্থীকে জরিমানা

সিঙ্গাপুরে একটি কমলার জুস বিক্রির ভেন্ডিং মেশিনের স্ট্র মুখে নিয়ে চেটে আবার সেটি আগের জায়গায় রেখে দেওয়ার ঘটনায় এক ফরাসি শিক্ষার্থীকে জরিমানা করেছে দেশটির আদালত।

১৯ বছর বয়সী দিদিয়ে গাসপার ওয়েন ম্যাক্সিমিলিয়েন জনসমক্ষে অসুবিধা ও বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ স্বীকার করার পর আদালত তাকে ৬০০ সিঙ্গাপুর ডলার জরিমানা করেন।

ঘটনাটি ঘটেছিল চলতি বছরের ১২ মার্চ। বক্সিং অনুশীলন শেষে তিনি একটি ভেন্ডিং মেশিন থেকে একটি স্ট্র বের করে সেটি মুখে দিয়ে চেটে আবার স্ট্র রাখার স্থানে ফিরিয়ে দেন। পরে সেই ঘটনার ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওর সঙ্গে তিনি এমন একটি মন্তব্যও লিখেছিলেন, যা দেখে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

French teen fined S$600 in Singapore for licking vending machine straw and  putting it back | Malay Mail

ভিডিওটি দ্রুত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরে স্থানীয় সংবাদমাধ্যমেও ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে। অনেকেই ঘটনাটিকে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে মন্তব্য করেন।

সব স্ট্র বদলে ফেলে প্রতিষ্ঠান

ভেন্ডিং মেশিন পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট মেশিনে থাকা ৫০০টি স্ট্রই পরিবর্তন করা হয়েছে, যাতে ব্যবহারকারীদের নিরাপত্তা ও আস্থা বজায় থাকে।

সিঙ্গাপুরের আইনে জনসমক্ষে এ ধরনের অসুবিধাজনক বা বিরক্তিকর কাজের জন্য সর্বোচ্চ ২ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা, তিন মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ—উভয়েই জরিমানার শাস্তির পক্ষে মত দেয়।

Singapore court postpones French teen's straw-licking case to July 30

আদালতে দুঃখ প্রকাশ

ম্যাক্সিমিলিয়েনের আইনজীবী আদালতে জানান, তার মক্কেল নিজের কাজের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত। তিনি বুঝতে পেরেছেন, যেটিকে তিনি তখন হয়তো নিছক মজা বলে ভেবেছিলেন, সেটি বাস্তবে গুরুতর পরিণতি ডেকে এনেছে এবং অনেক মানুষের জন্য উদ্বেগের কারণ হয়েছে।

সিঙ্গাপুরজুড়ে কম দামে তাজা কমলার রস বিক্রির এসব ভেন্ডিং মেশিন শপিং এলাকা, রেলস্টেশন ও আবাসিক এলাকায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাই ঘটনাটি জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

জনপ্রিয় সংবাদ

লিটারপ্রতি ২০ টাকা বাড়তি: বছরে মানুষের পকেট থেকে যাবে প্রায় ১৫–১৬ হাজার কোটি

জুসের স্ট্রের সঙ্গে অশোভন কাণ্ড, সিঙ্গাপুরে ফরাসি শিক্ষার্থীকে জরিমানা

১১:৪৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬