০২:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
নাটোরে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত চার এসপিকে বদলি, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার ৩১ হাজার টাকায় বিক্রি, দুই মাস পর উদ্ধার ১১ মাসের শিশু গাইবান্ধার একই গ্রামে দুই নারীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩ অবশেষে কথার বাইরে ব্রিটেন: ইসরায়েলি বসতি নিয়ে নীতির বদল কতটা কার্যকর হবে? দেবিদ্বারে নৃশংস হত্যাকাণ্ড: মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, সুন্দরগঞ্জে আতঙ্ক সার না পেয়ে কৃষকের হামলা, পেটালেন কৃষি কর্মকর্তাকে আলিমা খান আটক, ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি ঘিরে পাকিস্তানে নতুন উত্তেজনা বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ৪

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ৪

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে চারজন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

নিরাপত্তা সূত্র জানায়, পাঞ্জগুরের আফান-ই-কোহ ও প্রোম এলাকায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোদ্ধাদের তীব্র গোলাগুলি হয়। একপর্যায়ে চারজন নিহত হয়।

নিরাপত্তা বাহিনীর দাবি, নিহতরা ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সদস্য এবং তারা ভারতের পৃষ্ঠপোষকতা পাচ্ছিল। তবে এই অভিযোগের বিষয়ে ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Four militants killed in security operation in Panjgur - Daily Times

অভিযান শেষে নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। এলাকায় সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

নিরাপত্তা বাহিনী বলছে, এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

এর মাত্র এক দিন আগে বেলুচিস্তানের কালাতের কাছে এন-২৫ মহাসড়কে সশস্ত্র গোষ্ঠীর একটি তৎপরতা নস্যাৎ করার কথা জানিয়েছিল পাকিস্তানের সামরিক বাহিনী। ওই ঘটনায় পাঁচজন যোদ্ধা নিহত এবং ২৩ জন জিম্মিকে নিরাপদে উদ্ধার করা হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সশস্ত্র সদস্যরা মহাসড়কে একটি তল্লাশিচৌকি তৈরি করে যাত্রীদের অপহরণ, অর্থ আদায় এবং যানবাহন দখলের চেষ্টা করছিল। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী দ্রুত সেখানে অভিযান চালায়।

অভিযানে পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি তাদের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ছয়টি ট্রাক, তিনটি বাস ও দুটি গাড়িও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

Security forces kill four India-backed terrorists in Panjgur - Daily Times

পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে এ ধরনের হামলা ও নিরাপত্তা অভিযান বেশি দেখা যাচ্ছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা আরও বেড়েছে বলে দেশটির কর্মকর্তারা দাবি করে আসছেন।

এর আগের দিন খাইবার পাখতুনখাওয়ার হাঙ্গু জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সদস্যদের গোলাগুলিতে আটজন যোদ্ধা নিহত হয়। ওই সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর ছয় সদস্যও নিহত হন।

আইএসপিআর জানায়, নিরাপত্তা বাহিনীর একটি বহরের সঙ্গে ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সদস্যদের সংঘর্ষ হয়। সেনাদের পাল্টা অভিযানে আটজন নিহত হয়।

তীব্র গোলাগুলির মধ্যে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া ক্যাপ্টেন আবুজার ফারুক ও লেফটেন্যান্ট শেরাজ বাবরসহ ছয় সেনাসদস্য নিহত হন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় সাম্প্রতিক ধারাবাহিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান আরও জোরদার করছে বলে প্রতীয়মান হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

নাটোরে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ৪

০১:১৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬