০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
চীনে ২ হাজার ২০০ কোটি ইউয়ানের ঘুষ, সাবেক শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঘিরে এশিয়া-প্রশান্ত মহাসাগরে নতুন উদ্বেগ কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় বদলে যাচ্ছে শ্যাম্পু, বিস্কুট ও নিত্যপ্রয়োজনীয় পণ্য তৈরির দুনিয়া অন্ত্রের স্বাস্থ্য খারাপ হচ্ছে? পেট ফাঁপা থেকে ব্রণ—যে ৬ লক্ষণে সতর্ক হওয়া জরুরি যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে প্রাণহানি বেড়ে ২০-এর বেশি, পশ্চিমাঞ্চলেও নতুন সতর্কতা শ্রীলঙ্কার কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ২৬, আহত শতাধিক যুক্তরাষ্ট্রের চাকরির প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতীয় কর্মী, কারণ জানলে অবাক হবেন ভারতের সঙ্গে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র চুক্তি করল ইন্দোনেশিয়া, বাড়ছে প্রতিরক্ষা সহযোগিতা জ্বলতে শেখার মধ্যেই দীপ্তির জন্ম আপারেশন সাগরে ট্রলারডুবি: পটুয়াখালীর উপকূলে নিখোঁজ ৬ জেলে

ইউরোপ থেকে ফিরেই ব্যস্ত শান্তা জাহান

  • Sarakhon Report
  • ০৭:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • 196
সারাক্ষণ প্রতিবেদক
বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান এরইমধ্যে ইউরোপের চারটি দেশে (সুইজারল্যাণ্ড, বেলজিয়াম, ফ্রান্স ও স্পেন)  চারটি শো’তে সফলভাবে উপস্থাপনা শেষে  সেখানকার প্রবাসী বাংলাদেশীদের ভালোবাসায় মুগ্ধ হয়ে এরইমধ্যে দেশে ফিরেছেন।
দেশে ফিরেই তিনি এরইমধ্যে কয়েকটি স্টেজ শো’তে উপস্থাপনা করেছেন। আবার আগামী ঈদকে ঘিরে তার এরইমধ্যে ব্যস্ততাও শুরু হয়েগেছে। আগামী ঈদে চ্যানেল ‘বাংলা ভিশন’-এ একদিন সরাসরি গানের অনুষ্ঠানের উপস্থাপনা করবেন। এছাড়া চ্যানেল নাইন ও এসএ টিভির কয়েকটি টক শো’র উপস্থাপনা করবেন শান্তা জাহান। মাই টিভি’র রান্না বিষয়ক অনুষ্ঠানেরও উপস্থাপনা করবেন তিনি।
বাবা দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানের উপস্থাপনা করবেন ঈদের ঠিক আগেই। তবে শান্তা জাহানর জানান, ঈদের ব্যস্ততা শেষ হবার পরপরই আগামী ২১ জুন ‘বিশ্ব সঙ্গীত দিবস’ উপলক্ষ্যে আয়োজিত দুবাইতে বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা করবেন শান্তা জাহান। আবার ঠিক এর পরেরদিন অর্থাৎ ২২ জুন ‘বাংলা কার্নিভ্যাল ২০২৪’ অনুষ্ঠানেরও উপস্থাপনা করবেন তিনি। এবারের ঈদ যথারীতি ঢাকাতেই করবেন শান্তা।
মা ও একমাত্র ছেলেকে সঙ্গে নিয়েই তার ঈদ উদযাপন। শান্তা জাহান বলেন,‘ অনেক রাষ্ট্রীয় অনুষ্ঠান’সহ নানান ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করেছি আমার দীর্ঘদিনের উপস্থ্পানার ক্যারিয়ারে। পেয়েছি মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। এটা সত্যিই বলতে হয় আমি যদি অন্য কোনো পেশাতে যেতাম তাহলে মানুষের এই এই যে ভালোবাসা, আমার কাজকে ঘিরে সম্মান শ্রদ্ধা এটা হয়তো বা পাওয়া হতোনা, সেখানকার পরিবেশটা হয়তো অন্যরকম থাকতো। কিন্তু উপস্থাপনার কারণে চেনা নেই জানা নেই হাজারো মানুষের নানান ধরনের অনুপ্রেরণা মূলক কথা, মানুষের ভালোবাসায় আমি বিস্মিত হই, মাঝে মাঝে অশ্রুসিক্তও হই। এক জীবনে এতো ভালোবাসা পাওয়া হয়ে যেতে পারে তা আমি আমার জীবন দিয়ে উপলদ্ধি করেছি।
তাই দর্শকের প্রতি আমারও অসীম ভালোবাসা, শ্রদ্ধা আমার কাজকে সম্মান করার জন্য, আমাকে অনুপ্রাণিত করার জন্য। আমি বিশ্বাস করি মানুষ তার নিজ কর্মে সৎ, অধ্যবসায়ী এবং পরিশ্রমী হলে সফলতা আসবেই। আমি বলবোনা যে আমি পুরোপুলি সফল, তবে হ্যাঁ আমি আমার অবস্থান নিয়ে, আমার কাজ নিয়ে আমি সন্তুষ্ট। আজীবন মানুষের শ্রদ্ধা ভালোবাসা নিয়েই নিজের কাজটা ঠিকঠাকভাবে করে যেতে চাই।’ শান্তা জাহান আগে মাঝে মধ্যে নাটকে অভিনয় করলেও এখন অভিনয়ে আর দেখা মিলেনা তার। তবে খুউব ভালো গল্প পেলে সিনেমাতে অভিনয়ের আগ্রহ আছে তার।

জনপ্রিয় সংবাদ

চীনে ২ হাজার ২০০ কোটি ইউয়ানের ঘুষ, সাবেক শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড

ইউরোপ থেকে ফিরেই ব্যস্ত শান্তা জাহান

০৭:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪