০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
হামে আরও ৬ শিশুর মৃত্যু, দেশে মৃতের সংখ্যা বেড়ে ১,০৬৩ রাশিয়ার সংসদে পুতিনপন্থিদের দাপট, আঞ্চলিক সংসদে সামান্য জায়গা পেল যুদ্ধবিরোধীরা জ্বালানির দাম বাড়ায় চাপে বাইকার ও রাইড শেয়ারিং চালকরা দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী রিমান্ডে ট্রাম্পের ‘বিজয় তোরণ’ এবার ড্রোন-স্নাইপার সামরিক স্থাপনা, বাড়ছে বিতর্ক ইউক্রেনের হাজার ড্রোন হামলার পর জাপোরিঝঝিয়ায় রুশ ড্রোনের আঘাত, আহত ৫ ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ, আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আসছে বিরল খনিজের অবস্থানে নরম ট্রাম্প, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে বদলেছে সুর ইউক্রেনের মতো অপ্রস্তুত কি ইউরোপও? রাশিয়ার নির্বাচনে পুতিনপন্থি দলের বড় জয়, ৫৭ শতাংশের বেশি ভোট

বুবলী’র অর্জন অতঃপর ‘রিভেঞ্জ’র অপেক্ষায়

  • Sarakhon Report
  • ০১:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • 153

সারাক্ষণ  প্রতিবেদক

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ‘বিএফডিএ’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০২৩ সালের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছেন চিত্রনায়িকা বুবলী। ২০২৪ সালে এসে একজন অভিনেত্রী হিসেবে এটাই তার অভিনয়ের জন্য সর্বোচ্চ স্বীকৃতি।

আবার এদিকে আগামী ঈদে মোঃ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমাটি মুক্তি পাবার কথা রয়েছে। এরইমধ্যে সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হয়েছে। এতে দেখা একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। ট্রেইলারে বুবলী’কে যতোটুকুই দেখা গেছে তাতে বুঝা যাচ্ছে যে পুরো ছবিতে বুবলীর উপস্থিতি হবে চ্যালেঞ্জিং এবং তা দর্শককে মুগ্ধ করবে। সিনেমাটিতে বুবলীর বিপরীতে রয়েছেন জিয়াউল রোশান। এরইমধ্যে সিনেমাটিকে ঘিরে দর্শকের মধ্যেও বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে। আবার এবারের ঈদকে ঘিরে এম রাহিম নির্মাণ করছিরেন বুবলী ও সিয়ামকে নিয়ে সিনেমা ‘জংলি’। কিন্তু এই সিনেমাটি আপাতত এবারের ঈদে মুক্তি পাওয়া থেকে বিরত রয়েছে।

বুবলী বলেন,‘ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজিত প্রথম সম্মাননা প্রদানের আসরে আমি প্রহেলিকা সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছি, এটা আমার জন্য ছিলো অনেক সম্মানের, অনেক ভালোলাগার। কারণ আমরা কিন্তু পরিচালকদের নির্দেশনাতেই নিজেদেরকে শিল্পী হিসেবে গড়ে তুলি। তো আমরা শিল্পীরা আসলে কে কেমন অভিনয় করি তা কিন্তু শ্রদ্ধেয় পরিচালকরাই ভালো বলতে পারবেন। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজিত বিএফডিএ- সম্মাননা প্রদান অনুষ্ঠানের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদের প্রত্যেককেই। সেই সাথে এখন পর্যন্ত চুড়ান্ত রয়েছে যে আগামী ঈদে আমার অভিনীত রিভেঞ্জ- সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

এই সিনেমায় আমি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি, যে কী না নিজেকে দেশের জন্য উৎসর্গ করতে প্রস্তুত, একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে যে কী না বদ্ধ পরিকর। তো এমন একটি চরিত্রে আমাকে অভিনয়ের সুযোগ দেবার জন্য আমি কৃতজ্ঞ ইকবাল ভাইয়ের কাছে। আমি খুবই আশাবাদী রিভেঞ্জ সিনেমাটি নিয়ে।’ এদিকে আগামী ঈদে বুবলীকে মৌসুমী মৌয়ের উপস্থাপনায় মাছরাঙ্গা টিভিতে ‘রান্না কোনো ব্যাপারই না’ অনুষ্ঠানে অংশগ্রহন করতে দেখা যাবে। এরইমধ্যে এই অনুষ্ঠানের রেকর্ডিং-এ অংশগ্রহন করেছেন বুবলী।

জনপ্রিয় সংবাদ

হামে আরও ৬ শিশুর মৃত্যু, দেশে মৃতের সংখ্যা বেড়ে ১,০৬৩

বুবলী’র অর্জন অতঃপর ‘রিভেঞ্জ’র অপেক্ষায়

০১:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪