০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকান নিরাপত্তা বলয়ে ফাটল: মধ্যপ্রাচ্যের সংকট থেকে এশিয়ার নতুন হিসাব হামে আরও ৬ শিশুর মৃত্যু, দেশে মৃতের সংখ্যা বেড়ে ১,০৬৩ রাশিয়ার সংসদে পুতিনপন্থিদের দাপট, আঞ্চলিক সংসদে সামান্য জায়গা পেল যুদ্ধবিরোধীরা জ্বালানির দাম বাড়ায় চাপে বাইকার ও রাইড শেয়ারিং চালকরা দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী রিমান্ডে ট্রাম্পের ‘বিজয় তোরণ’ এবার ড্রোন-স্নাইপার সামরিক স্থাপনা, বাড়ছে বিতর্ক ইউক্রেনের হাজার ড্রোন হামলার পর জাপোরিঝঝিয়ায় রুশ ড্রোনের আঘাত, আহত ৫ ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ, আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আসছে বিরল খনিজের অবস্থানে নরম ট্রাম্প, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে বদলেছে সুর ইউক্রেনের মতো অপ্রস্তুত কি ইউরোপও?

ফের আইটেম গানে প্রিয়া অনন্যা

  • Sarakhon Report
  • ০৪:৪০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • 187

সারাক্ষণ প্রতিবেদক
মডেল-অভিনেত্রী প্রিয়া অনন্যা। আইটেম গানে আবেদনময়ী লুকে ধরা দিয়ে এরই মধ্যে নিজেকে জানান দিয়েছেন তিনি। বর্তমানে চলচ্চিত্র ও মিউজিকে ভিডিওতে সমানতালে কাজ করছেন তিনি। সর্বশেষ তাকে ‘শেষ বাজি’ সিনেমার আইটেম গানে দেখা গিয়েছিল।

এবার দেখা যাবে ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায়। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমাটিতে আইটেম গার্ল হিসেবে পর্দায় প্রিয়া অনন্যা। এরই মধ্যে আইটেম গার্ল হিসেবে তিনি ঢালিউডে মুগ্ধতা ছড়িয়েছেন।

যার ফলে বর্তমানে দেশীয় চলচ্চিত্রের আইটেম গান মানেই প্রিয়া অনন্যা! তারই ধারাবাহিকতায় ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় নায়ক মুন্না খানের সঙ্গে তাকে ‘মংলু মদ’ নামে আইটেম গানে পর্দায় দেখা যাবে। আইটেম গানের কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। শুক্রবার গান-ভিডিও মুক্তি পেয়েছে।

প্রিয়া অনন্যা বলেন, ‘শেষ বাজি’ সিনেমার আইটেম গান থেকে বেশ সাড়া পেয়েছিলাম। এরপর থেকে কাজের সংখ্যা আরও বেড়েছে। নিজেকে ভেঙে নতুনভাবে পারফর্ম করেছি। আশা করছি, ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার গানটিও সবার পছন্দ হবে।’

ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুন্না খান, কলকাতার কৌশানি মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, বড় দা মিঠু, শিমুল খান, ডন প্রমুখ। কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন মুন্না খান।

জনপ্রিয় সংবাদ

আমেরিকান নিরাপত্তা বলয়ে ফাটল: মধ্যপ্রাচ্যের সংকট থেকে এশিয়ার নতুন হিসাব

ফের আইটেম গানে প্রিয়া অনন্যা

০৪:৪০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪