০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানির দাম বাড়ায় চাপে বাইকার ও রাইড শেয়ারিং চালকরা দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী রিমান্ডে ট্রাম্পের ‘বিজয় তোরণ’ এবার ড্রোন-স্নাইপার সামরিক স্থাপনা, বাড়ছে বিতর্ক ইউক্রেনের হাজার ড্রোন হামলার পর জাপোরিঝঝিয়ায় রুশ ড্রোনের আঘাত, আহত ৫ ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ, আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আসছে বিরল খনিজের অবস্থানে নরম ট্রাম্প, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে বদলেছে সুর ইউক্রেনের মতো অপ্রস্তুত কি ইউরোপও? রাশিয়ার নির্বাচনে পুতিনপন্থি দলের বড় জয়, ৫৭ শতাংশের বেশি ভোট দুই মাসেই ১৪০ শতাংশ উত্থান: ইন্দো-এমআইএমকে ঘিরে বাজারের নতুন প্রত্যাশা ইরানের নতুন অস্ত্র নিয়ে আইআরজিসির হুঁশিয়ারি, ‘বিশ্ব অবাক হবে’

ঈদে ‘তিথিডোর’ নিয়ে আসছে মেহজাবীন চৌধুরী

  • Sarakhon Report
  • ০৬:০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • 127

সারাক্ষণ  প্রতিবেদক

বাংলাদেশের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় ও নন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি তার ফেসবুকে ওপার বাংলার কিংবদন্তী অভিনেতা রঞ্জিত মল্লিক ও তার স্ত্রীর একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে রঞ্জিত মল্লিকের স্ত্রী বাংলাদেশের এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে শুধুমাত্র মেহজাবীনের অভিনয়ের প্রতি তার এবং তার স্বামী রঞ্জিত মল্লিকের ভালোলাগার কথা প্রকাশ করেছেন।

রঞ্জিত মল্লিকের স্ত্রী দীপা মল্লিক যেমন মেহজাবীনের অভিনয়ের প্রশংসা করেছেন, অনুরূপভাবে রঞ্জিত মল্লিকও মেহজাবীনের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের দু’জনের এমন কথায় ভীষণ অনুপ্রাণিত হয়েছেন এবং মেহজাবীন তার নাটক ভক্ত দর্শকদের জন্য সুখবর দিলেন যে এবারের ঈদে তাকে চ্যানেল আইতে একটি নাটকে অভিনয়ে দেখা যাবে। নাটকের নাম ‘তিথিডোর’। নাটকটি রচনা করেছেন জাহান সুলতানা এবং পরিচালনা করেছেন ভিকি জাহেদ।

এরইমধ্যে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েচে বলে জানান মেহজাবীন। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে মেহজাবীন বলেন,‘ তিথিডোর নাটকটি মূলত একটি চরিত্রকে ঘিরে। আত্নহত্যার প্রবণতায় ভূগছেন এমন একজন মানুষ নিশাতকে ঘিরেই এই নাটকের গল্প। গল্পটা এই সময়ের জন্য উপযোগী একটি গল্প। আত্নহত্যা করার প্রবণতা যাদের মধ্যে থাকে তাদের কারণে সমাজে এবং পারিবারের উপর যে প্রভাব পড়ে তা তুলে ধরার চেষ্টা  করা হয়েছে। দেখা যায যে আমাদের সমাজে এমন অনেক মেয়েই আছে দেখতে বেশ হাসি খুশী।

কিন্তু ভেতরে ভেতরে সে যে কী এক যন্ত্রণায় সময় পার করছে তা বাইরে থেকে কেউউ অনুধাবন করতে পারবেনা।  আমার কাছে মনে হয়েছে এই ধরনের গল্প এই সময়েই বলা উচিত। আমি নাটক এখন খুবই কম করি। কিন্তু তারপরও এই ধরনের গল্প সমাজের মানুষের কাছে তুলে ধরার জন্য শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে এই নাটকে অভিনয় করা। আর আমি ভীষণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ওপার বাংলার কিংবদন্তী অভিনেতা রঞ্জিত মল্লিক স্যার ও তার সহধর্মিনী শ্রীমতি দীপা মল্লিক ম্যাডামের কাছে। তারা আমার অভিনীত নাটক দেখেন, এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের এবং অনুপ্রেরণারও বটে। আমাকে নিয়ে তাদের কথা এবং ভালোবাসা আমাকে খুব স্পর্শ করেছে।’

জনপ্রিয় সংবাদ

জ্বালানির দাম বাড়ায় চাপে বাইকার ও রাইড শেয়ারিং চালকরা

ঈদে ‘তিথিডোর’ নিয়ে আসছে মেহজাবীন চৌধুরী

০৬:০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪