০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
চীনে ২ হাজার ২০০ কোটি ইউয়ানের ঘুষ, সাবেক শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ঘিরে এশিয়া-প্রশান্ত মহাসাগরে নতুন উদ্বেগ কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় বদলে যাচ্ছে শ্যাম্পু, বিস্কুট ও নিত্যপ্রয়োজনীয় পণ্য তৈরির দুনিয়া অন্ত্রের স্বাস্থ্য খারাপ হচ্ছে? পেট ফাঁপা থেকে ব্রণ—যে ৬ লক্ষণে সতর্ক হওয়া জরুরি যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে প্রাণহানি বেড়ে ২০-এর বেশি, পশ্চিমাঞ্চলেও নতুন সতর্কতা শ্রীলঙ্কার কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ২৬, আহত শতাধিক যুক্তরাষ্ট্রের চাকরির প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতীয় কর্মী, কারণ জানলে অবাক হবেন ভারতের সঙ্গে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র চুক্তি করল ইন্দোনেশিয়া, বাড়ছে প্রতিরক্ষা সহযোগিতা জ্বলতে শেখার মধ্যেই দীপ্তির জন্ম আপারেশন সাগরে ট্রলারডুবি: পটুয়াখালীর উপকূলে নিখোঁজ ৬ জেলে

বিটিভির ঈদ ‘তারার মেলা’য় গাইবেন লুইপা

  • Sarakhon Report
  • ১১:৪০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • 142
সারাক্ষণ প্রতিবেদক
ঈদের দিন আগামী সোমবার বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে রাত ৯.৩০ মিনিটে প্রচারের জন্য চট্টগ্রামেই নির্মিত হয়েছে ঈদ বিশেষ অনুষ্ঠান ‘তারার মেলা’। বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জেনালের ম্যানেজার নূর আনোয়ার রনজুর পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত এই ‘তারার মেলা’তেই গান গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় গায়িকা জিনিয়া জাফরিন লুইপা।
লুইপা জানান এই আয়োজনে তাকে তারই কন্ঠের জনপ্রিয় গান ‘রঙ্গিলা হাওয়ায়’ গানটি গাইতে দেখা যাবে। লুইপা বলেন,‘ বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ আয়োজন তারার মেলায় অংশ নিতে পেরে সত্যিই ভীষণ ভালোলাগলো। কারণ আমরা বিটিভির যতো অনুষ্ঠানে অংশ নিয়ে থাকি সবইতো আসলে ঢাকাতেই হয়, বিটিভির রামপুরা ভবনে। তো এবারের অভিজ্ঞতাটা একেবারেই ভিন্ন ছিলো।
চট্টগ্রাম কেন্দ্রের জেনারের ম্যানেজার রনজু ভাইয়ের আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে। চট্টগ্রামে বসেও যে তিনি চমৎকার পরিকল্পনা করেন, এবারের ঈদের তারার মেলাই তার প্রমাণ। সমযটা দারুণ কেটেছে, আয়োজনও ছিলো এক কথায় অসাধারণ। আশা করছি তারার মেলার এবারের আয়োজনও ভালোলাগবে। ধন্যবাদ রনজু ভাই’সহ বিটিভির চট্টগ্রাম শাখার সবাইকে।’ উল্লেখ্য, ২০২১ সালের ৫ এপ্রিল লুইপার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লুইপা’তে ‘রঙ্গিলা হাওয়া’ গানটি প্রকাশ পায়।
গানটি লিখেছেন সাংবাদিক এ মিজান। সুর সঙ্গীত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। গানটির মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছিলেন আলমগীর হোসেন ও তানভীর আহমেদ। এতে মডেল হিসেবে কাজ করেছিলেন চিত্রনায়ক রোশান। এতে লুইপার সহশিল্পী ছিলেন শওকত আলী ইমন।

জনপ্রিয় সংবাদ

চীনে ২ হাজার ২০০ কোটি ইউয়ানের ঘুষ, সাবেক শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড

বিটিভির ঈদ ‘তারার মেলা’য় গাইবেন লুইপা

১১:৪০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪