১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
গুম করে কীভাবে রাখা হয়েছিল, নিজের বয়ানে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেপ্টেম্বর সংখ্যায় ‘দ্য ওয়ানস’—ফ্যাশন ম্যাগাজিনের বিশেষ প্রচ্ছদ তারকারা প্রেমের নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে উদ্বেগ ও প্রতিবাদ গর্ভাবস্থার দুঃস্বপ্নকে ভয় নয়, মনের ভাষা হিসেবে দেখা দরকার বাহরাইনে মার্কিন নৌঘাঁটির ধ্বংস: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় বড় সতর্কবার্তা কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি? নেপালের মরদেহ শনাক্ত সংকট: এখনো নিখোঁজ ২,৪২৬ জন; ৫১৭ বিদেশি নাগরিক রাজধানীতে গ্যাস সংকট তীব্র, ৪০-৫০ টাকার গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রংপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, নিখোঁজ গাড়ি উদ্ধারে অভিযান ঢাকার যানজট কমাতে ৪ মাসের সময়সীমা, করওয়ান বাজারের কাঁচাবাজার যাবে গাবতলীতে

ঈদের দিন চঞ্চল চৌধুরীর ‘পোকা দিয়ে পোকা ধরা’

  • Sarakhon Report
  • ০১:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
  • 154

সারাক্ষণ প্রতিবেদক
নন্দিত অভিনেতা, গুনী নির্মাতা সালাহ উদ্দিন লাভলু আগামী ঈদে চ্যানেল আইতে ঈদের দিন রাত আটটায় প্রচারের জন্য গত ১৩ ও ১৪ জুন দুদিন ব্যাপী রাজধানীর অদূরে পূবাইলের বাদশার বাড়িতে নির্মাণ করেছেন খণ্ড নাটক ‘পোকা দিয়ে পোকা ধরা’ নামের একটি নাটক। এটি রচনা করেছেন মেধাবী নাট্যরচয়িতা মাসুম রেজা।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রহমত আলী (দুই বছর পর তিনি অভিনয়ে ফিরেছেন), ওয়াহিদা মল্লিক জলি, তুষার খান, দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, এই প্রজন্মের প্রিয় মুখ নাঈমা আলম মাহা’সহ আরো কয়েকজন। নাটকটির মূল ম্যাসেজ প্রসঙ্গে নাট্যকার মাসুম রেজা বলেন,‘ যদি কেউ সুজনশীল বুদ্ধি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারে তাহলে সে জীবনে সফল হবে।’

সালাহ উদ্দিন লাভলু বলেন,‘ অনেকদিন পর আমার বন্ধু খুবই মজার একটি নাটক লিখেছে এবং সব অভিজ্ঞ শিল্পীরা এই নাটকে অভিনয় করেছেন। দর্শকের কথা মাথায় রেখেই নাটকটি যথারীতি বরাবরের মতোই যত্ন নিয়ে নির্মাণ করা। আশা করছি ভালোলাগবে দর্শকের।’

চঞ্চল চৌধুরী বলেন,‘ শুটিং-এর দ্বিতীয় দিনে শুটিং সেট এ শ্রদ্ধেয় মাসুম রেজা ভাই উপস্থিত হয়েছিলেন। এই টিমে দীর্ঘদিন পর কাজ করেছি আমরা। বিশেষত রহমত ভাই ও জলি আপার সঙ্গে দীর্ঘদিন পর কাজ করেছি। তবে তুষার ভাইয়ের সঙ্গে মাঝেমধ্যে কাজ হয়। লাভলু ভাইয়ের নির্মাণ সবসময়ই অসাধারণ। মাহাও ষণ্ডাপাণ্ডার পর আমার সঙ্গে কাজ করেছে। সত্যিই অনেক ভালোলেগেছে।’

রহমত আলী বলেন,‘ অসু¯’তার কারণে বেশকিছুদিন আমি কাজ থেকে দূরে ছিলাম। দুই বছর পর লাভলুর নাটকে অভিনয়ের মধ্যদিয়েই আবারো কাজে ফিরলাম এবং খুউব চমৎকার একটি গল্পে আমরা কাজ করেছি।’

জলি বলেন,‘ পুরোনো কতো স্মৃতি যে মনে পড়লো। ধন্যবাদ লাভলুকে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার জন্য।’ মাহা বলেন,‘ শ্রদ্ধেয় লাভলু স্যার এবং চঞ্চল ভাই দু’জনই ভীষণ গুনী শিল্পী। তাদের কাছ থেকে অনেক কিছুই শেখার চেষ্টা করেছি আমি। তারা দুজনই ভীষণ সহযোগিতা পরায়ণ। আর আমি মুগ্ধ রহমত ভাই ও জলি আপার সঙ্গে প্রথম কাজ করে। ধন্যবাদ, কৃতজ্ঞতা লাভরু স্যারের প্রতি।’

জনপ্রিয় সংবাদ

গুম করে কীভাবে রাখা হয়েছিল, নিজের বয়ানে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের দিন চঞ্চল চৌধুরীর ‘পোকা দিয়ে পোকা ধরা’

০১:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪