০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মুষলধারে বৃষ্টিতে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ের ‘মিসিং লিংক’ ক্ষতিগ্রস্ত, ভূমিধসে বন্ধ গুরুত্বপূর্ণ সড়ক কিউবার ভবিষ্যতের নতুন মুখ? ট্রাম্পের সঙ্গে আলোচনায় আগ্রহী কাস্ত্রো পরিবারের উত্তরসূরি এআইএডিএমকের বৈঠকে দিনাকরণকে দলে ফেরানোর প্রস্তাব, জল্পনা তামিলনাড়ুর রাজনীতিতে কেপ ভার্দের বিশ্বকাপ শেষ, কিন্তু একটি দেশের নতুন যাত্রা এখনই শুরু কিউবার চিড়িয়াখানায় চার বেঙ্গল টাইগার শাবকের জন্ম, বিরল সাদা বাঘও রয়েছে শান্তির আহ্বান যথেষ্ট নয়, গণতন্ত্রের সংকটও সমাধান করতে হবে এক হামলায় ৯ পুলিশ নিহত, পাল্টা অভিযানে ১৫ জঙ্গি নিহতের দাবি পাকিস্তানের হরমুজ প্রণালীতে ইরানের সমন্বয় ছাড়া কোনো উদ্যোগ সফল হবে না: ইরানি আইনপ্রণেতার সতর্কবার্তা সিরিয়ায় নতুন অধ্যায়ের বার্তা, ১৮ মাস পর দামেস্কে ফ্রান্সের প্রেসিডেন্ট জ্বালানি খাতের পরবর্তী বিপ্লব হবে তথ্যের—অবকাঠামো থেকে বুদ্ধিমান ব্যবস্থাপনার পথে ভারত

বিটিভি’র ‘দক্ষিনের সমীকরণ’-এ সুমী, শিরীন ও শশী

  • Sarakhon Report
  • ০৭:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • 101

সারাক্ষণ প্রতিবেদক

বাংলাদেশ টেলিভিশনে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘দক্ষিনের সমীকরণ’-এ অভিনয় করছেন শিরীন আলম, শাহানা রহমান সুমী ও শারমীন জোহা শশী। শিরীন আলম ধারাবাহিকটিতে অভিনয় করছেন জোহরা চরিত্রে, সুমী অভিনয় করছেন রত্না চরিত্রে এবং শশী অভিনয় করছেন উদিতা চরিত্রে। এরইমধ্যে ধারাবাহিকটি দর্শকের মধ্যে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে।
শিরীন আলম বলেন,‘ দক্ষিণের সমীকরণ ধারাবাহিকটি আমার এই সময়ে করা বেশ কয়েকটি ধারাবাহিকের মধ্যে ভীষণ প্রিয়। ধারাবাহিকটির ইউনিট-টা বেশ চমৎকার। কোনো রকম তাড়াহুড়া নেই। বেশ যত্ন নিয়ে পরিচালক’সহ সবাই কাজ করছেন। আর এতে অভিনয়ের জন্যও আমি বেশ ভালো সাড়া পাচ্ছি। বিটিভির নাটক এখনো যে অনেক অনেক দর্শক দেখেন এই ধারাবাহিকে অভিনয় করে আবারো প্রমাণ পেলাম।’
শাহানা রহমান সুমী বলেন,‘ গল্প খুবই সুন্দর। আর কাজটা করতে গিয়ে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। চরিত্র সিলেকশন ছিলো এককথায় দুর্দান্ত। ডিরেক্টর খুবই মনোযোগী ছিলেন অভিনয়ের ব্যাপারে।  অনেক দর্শকের ভালো রেসপন্স পাচ্ছি।  রেসপন্স পাচ্ছি বরেই বুঝতে পারছি যে নাটকটি অনেক দর্শকই দেখছেন।’
শারমীন জোহা শশী বলেন,‘ শিরীন আপা, সুমী আপা আমার ভীষণ প্রিয় দু’জন মানুষ, প্রিয় দুজন শিল্পী। তাদের সঙ্গে একই ধারাবাহিকে কাজ করতে পারার মধ্যে ভীষণ আনন্দ কাজ করে আমার ভেতর। সত্যি বলতে কী সহশিল্পী প্রাণের মানুষ হলে কাজও অনেক ভালো হয়। আর এই ধারাবাহিকের উদিতা চরিত্রটি আমার ভীষণ পছন্দের। আমি চেষ্টা করছি যথাযথভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে।’ ‘দক্ষিণের সমীকরণ’ ধারাবাহিক নাটকটি রচনা ও পরিচালনা করছেন সঞ্জয় কান্ত। বিটিভিতে প্রতি সপ্তাহে তিনদিন এই ধারাবাহিক নাটকটি প্রচার হচ্ছে।
জনপ্রিয় সংবাদ

মুষলধারে বৃষ্টিতে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ের ‘মিসিং লিংক’ ক্ষতিগ্রস্ত, ভূমিধসে বন্ধ গুরুত্বপূর্ণ সড়ক

বিটিভি’র ‘দক্ষিনের সমীকরণ’-এ সুমী, শিরীন ও শশী

০৭:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪