০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
বাহরাইনে মার্কিন নৌঘাঁটির ধ্বংস: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় বড় সতর্কবার্তা কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি? নেপালের মরদেহ শনাক্ত সংকট: এখনো নিখোঁজ ২,৪২৬ জন; ৫১৭ বিদেশি নাগরিক রাজধানীতে গ্যাস সংকট তীব্র, ৪০-৫০ টাকার গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রংপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, নিখোঁজ গাড়ি উদ্ধারে অভিযান ঢাকার যানজট কমাতে ৪ মাসের সময়সীমা, করওয়ান বাজারের কাঁচাবাজার যাবে গাবতলীতে ক্যানসারের ঝুঁকি কমাতে এখন থেকেই মানুন ৫টি সহজ অভ্যাস নিজ দলের কর্মীর সঙ্গে বিরোধ, মারধরের পর যুবদল নেতার মৃত্যু একই দিনে মনপুরার ৩ শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত, লড়াই হবে ভিক্টোরিয়ার সঙ্গে

আলোচনার শীর্ষে কায়সার আহমেদ’র ‘বকুলপুর সিজন টু’

  • Sarakhon Report
  • ০২:০০:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • 160

সারাক্ষণ প্রতিবেদক

এই সময়ে দেশের বিভিন্ন চ্যানেলে যে কয়কটি ধারাবাহিক নাটক নিয়মিত প্রচার হচ্ছে তারমধ্যে গল্প এবং শিল্পীদের অনবদ্য অভিনয়ের কারণে সবচেয়ে বেশি আলোচনাপয় রয়েছে গুনী নাট্যনির্মাতা কায়সার আহমেদ পরিচালিত দীপডÍ টিভি’তে প্রচার চলতি ধারাবাহিক ‘বকুলপুর সিজন টু’। এই ধারাবাহিকটির এরইমধ্যে সাত শত পর্ব প্রচার শেষ হয়েছে। আহমেদ শাহাবুদ্দিন রচিত এই ধারাবাহিকটি বাংলাদেমের আনাচে কানাচে’র দর্শক নিয়মিত উপভোগ করেন শুধুমাত্র গল্পের কারণেই। নাটকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ।

নাদিয়া বলেন,‘ কায়সার ভাই আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক। একজন পরিচালক হিসেবে তিনি যেমন ভীষণ গুনী, দক্ষ একজন মানুষ হিসেবেও তিনি ভীষণ ভালো মনের মানুষ। শিল্পীদের কাছ থেকে কীভাবে অভিনয় আদায় করে নিতে হয় তা তিনি বেশ ভালোভাবেই জানেন। এছাড়াও শিল্পীদের তিনি যথেষ্ট সম্মানও করেন। কখনো কখনো তিনি ভালো কাজ আদায় করার জন্য একজন বন্ধুর মতো হয়ে উঠেন। বকুলপুর সিজন টু’তে আমি শুরু থেকেই ছিলাম। গল্পের অনেক পরিবর্তন হলেও আমি আমার চরিত্রের মধ্যদিয়ে দর্শকের মনে এখনো ভালোলাগা সৃষ্টি করে যেতে পারছি।’

সুষমা সরকার বলেন,‘ বকুলপুর সিজন টু ধারাবাহিকে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। এই নাটকে অভিনয়ের জন্য আমি দারুণ সাড়া পাচ্ছি। কায়সার ভাই অনেক যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেন। শুটিং-এ আমরা একটি পারিবারিক আবহের মধ্যেই কাজ করার চেষ্টা করি।’

শামীমা তুষ্টি বলেন, ‘আমার অভিনীত অনেক ধারাবাহিকের মধ্যে বকুলপুর সিজন টু ভীষণ প্রিয়। একজন শিল্পী হিসেবে আমি সত্যিই গর্বিত এমন জনপ্রিয় একটি ধারাবাহিকের শিল্পী হয়ে। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা নাটকটি এখনো প্রবল আগ্রহ নিয়ে দেখার জন্য।’

কায়সার আহমেদ বলেন,‘ গল্পের জন্য আহমেদ শাহাবুদ্দিন ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আর শিল্পীদের প্রতি আমার অসীম ভালোবাসা। কারণ তারা প্রত্যেকেই নিজের চরিত্রে অসাধারণ অভিনয় করছেন। সাত শত পর্ব প্রচারের পরও দর্শকের যে আগ্রহ তা আমাকে মুগ্ধ করে। নির্মাতা হিসেবে আমি অনেক অনুপ্রাণিত যে এই নাটকের প্রতি দর্শকের আগ্রহ দিন দিন বাড়ছেই।’ নাটকটির সূচনা সঙ্গীত কম্পোজিসন করেছেন ইমন সাহা। লিখেছেন আশিক বন্ধু, গেয়েছেন কোনাল।

বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আজিজুল হাকিম, আখম হাসান, আরফান আহমেদ, ফারজানা ছবি, শ্যামল মাওলা, আইরিন আফরোজ, আহসানুল হক মিনু, ওবিদ রেহান, মুকুল সিরাজ,  সুজাতা আজিম, এমিলা হক, টুটুল চৌধুরী, তানভীর’সহ আরো অনেকে।

জনপ্রিয় সংবাদ

বাহরাইনে মার্কিন নৌঘাঁটির ধ্বংস: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় বড় সতর্কবার্তা

আলোচনার শীর্ষে কায়সার আহমেদ’র ‘বকুলপুর সিজন টু’

০২:০০:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪