০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
বাহরাইনে মার্কিন নৌঘাঁটির ধ্বংস: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় বড় সতর্কবার্তা কিশোরদের মানসিক আশ্রয় যখন এআই: সহায়ক প্রযুক্তি নাকি নতুন ঝুঁকি? নেপালের মরদেহ শনাক্ত সংকট: এখনো নিখোঁজ ২,৪২৬ জন; ৫১৭ বিদেশি নাগরিক রাজধানীতে গ্যাস সংকট তীব্র, ৪০-৫০ টাকার গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা রংপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, নিখোঁজ গাড়ি উদ্ধারে অভিযান ঢাকার যানজট কমাতে ৪ মাসের সময়সীমা, করওয়ান বাজারের কাঁচাবাজার যাবে গাবতলীতে ক্যানসারের ঝুঁকি কমাতে এখন থেকেই মানুন ৫টি সহজ অভ্যাস নিজ দলের কর্মীর সঙ্গে বিরোধ, মারধরের পর যুবদল নেতার মৃত্যু একই দিনে মনপুরার ৩ শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত, লড়াই হবে ভিক্টোরিয়ার সঙ্গে

নিলয়-মাহির ‘তোমার সাথে আঁড়ি’

  • Sarakhon Report
  • ০৬:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • 154

সারাক্ষণ প্রতিবেদক
মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে জিয়াউদ্দিন আলম পরিচালিত ‘তোমার সাথে আঁড়ি’ নাটকটি। এই নাটকে অভিনয় করেছেন দর্শকের মধ্যে প্রিয় জুটি হয়ে উঠা নিলয়-মাহি। অনামিকা মণ্ডল রচিত এই নাটকটি দুই সপ্তাহ আগে ইউটিউবে প্রকাশিত হয়েছিল।

দুই সপ্তাহে ইউটিউবে নাটকটি ৫০ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। অল্প সময়ে এতো দর্শক নাটকটি উপভোগ করায় ভীষণ উচ্ছ্বসিত পরিচালক জিয়াউদ্দিন আলম। আলম বলেন, ‘ নিলয়-মাহি এই নাটকে এক কথায় দুর্দান্ত অভিনয় করেছেন। শুটিং চলাকালীন সময়ে আমাতে দুজনই ভীষণ সহযোগিতা করেছেন। সবচেয়ে বড় কথা শুটিং চলাকালীন সময়ে দুজনই নিজেদের চরিত্রে ভীষণ মনোযোগী ছিলেন। যে কারণে নাটকটিতে তাদের অভিনয়ে অনবদ্যতা দর্শককে মুগ্ধ করেছে। নির্মাতা হিসেবে আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

নিলয় আলমগীর বলেন, এই নাটকের গল্পটা বেশ মজার। মাহির সঙ্গে কাজ করতে সবসময়ই ভালোলাগে। মাহি সিলেটি ভাষায় কথা বললে বেশি ভালোলাগে। কারণ তার সিলেটি ভাষার নাটকগুলো বেশি জনপ্রিয়তা পায়। প্রথম মনে হতো মাহি একজন টাইপড অভিনেত্রী। কিন্তু যেমন জামাই, তেমন বউর পর সেই ধারণা ভেঙে গেল। এরপর থেকে আমরা ভিন্ন ধরনের গল্পে কাজ করেছি অনেক। তোমার সাথে আঁড়ি নাটকে কাজ করার জন্যও বেশ ভালো সাড়া পাচ্ছি। পরিচালকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

সামিরা খান মাহি বলেন, দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা নাটকটি পছন্দ করার জন্য। গল্পটা একটু অন্যরকম ছিল বলে দর্শকের ভালো লেগেছে। নিলয়-মাহি অভিনীত আলোচিত নাটকের মধ্যে অন্যতম হলো ‘আক্কাস এখন আমেরিকা’, ‘বিয়ে একটা ম্যাজিক’, ‘তুমিতো আমারই’, ‘আমার নায়িকা’, ‘সাইড ক্যারেক্টার’, ‘কলকাতার জামাই’, ‘মাস্তান নাম্বার ওয়ান’, ‘ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি’, ‘একসাথে’ ইত্যাদি।

জনপ্রিয় সংবাদ

বাহরাইনে মার্কিন নৌঘাঁটির ধ্বংস: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় বড় সতর্কবার্তা

নিলয়-মাহির ‘তোমার সাথে আঁড়ি’

০৬:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪