০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
১৩০ বছরের ঐতিহাসিক ঘড়ির নতুন জীবন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে বিশেষ আয়োজন তুরস্ককে ৭০ কোটি ডলারের জেট ইঞ্জিন বিক্রিতে এগোচ্ছে যুক্তরাষ্ট্র দুর্যোগের দিনে টিকে থাকার পাঠ: কেন বাড়ছে জরুরি প্রস্তুতির গুরুত্ব বিশ্বকাপের বল নিয়ে গোলরক্ষকদের দুশ্চিন্তা, প্রশ্নের উত্তর দিলেন জো হার্ট ২০৩৮ বিশ্বকাপ আয়োজনেও আগ্রহী যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্পের উপদেষ্টা সিয়াটলে ইরান-মিসর ম্যাচ ঘিরে বিতর্ক, রংধনু পতাকা নিয়ে ফিফার সিদ্ধান্তে উত্তেজনা মোজার্টের অজানা সুরের খাতা আবিষ্কার, মিলল সাতটি নতুন সংগীতকর্ম ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাই না টেনেসি উইলিয়ামসের নাটক থেকে অপেরা: পাখি, অন্ধকার রহস্য আর গথিক আবহে নতুন রূপ ইউরোপে রেকর্ডভাঙা তাপপ্রবাহ, জলবায়ু পরিবর্তন ছাড়া ‘প্রায় অসম্ভব’ বলছেন বিজ্ঞানীরা

গণসচেতনতা মূলক নাটক ‘মুক্তির পথ’এ শ্রাবন্তী শেলিনা

  • Sarakhon Report
  • ০২:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • 145
সারাক্ষণ প্রতিবেদক

শ্রাবন্তী শেলিনা, এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী। মোশাররফ করিম থেকে শুরু করে খায়রুল বাসার’সহ আরো অনেক জনপ্রিয় অভিনেতার সঙ্গে তিনি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত বেশকিছু দর্শকপ্রিয় নাটকও রয়েছে। অভিনয়ের দুনিয়ায় যাত্রার নয় বছরেরও বেশি সময় হলেও এবারই প্রথম শ্রাবন্তী শেলিনা একেবারেই ভিন্নধর্মী একটি গল্পের অর্থাৎ জীবন ঘনিষ্ঠ গল্পের গণসচেতনতা মূলক নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘মুক্তির পথ’।
নাটকটি রচনা করেছেন খন্দকার হাফিজ রেদু ও পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফার মেহেদী রনি। এরইমধ্যে শ্রীমঙ্গলে এই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। নয় বছরের অভিনয় জীবনের পথচলায় অনেক ধারাবাহিক নাটক, খণ্ড নাটকে অভিনয় করলেও এই ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার সুযোগ খুব কমই হয়েছে তার। নাটকটিতে তিনি শুকু চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন বলে সহশিল্পীদের অভিমত। পরিচালকও ভীষণ খুশী তার অভিনয়ে।
শ্রাবন্তী শেলিনা বলেন,‘ অধিকার বঞ্চিত দলিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, হিজড়া ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করণ এবং তাদের নাগরিক অধিকার বিষয়ে গনসচেতনতা মূলক নাটক এটি। এমন একটি কাজের সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমি সত্যিই ভীষণ আনন্দিত, গর্বিত। তবে এই কাজ করতে গিয়ে অনুভব করেছি যে যারা চা বাগানে শ্রমিক হিসেবে কাজ করেন তারা কতো যে কষ্ট করেন, শ্রম দেন। ধন্যবাদ রনি ভাইকে আমাকে এমন একটি গল্পে কাজ করার সুযোগ করে দেবার জন্য।’
২০১৫ সালে আল হাজেনের পরিচালনায় ‘লড়াই’ ধারাবাহিকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ের দুনিয়ায় শেলিনার যাত্রা শুরু। এরপর নানান সময়ে আদরের ভাই, অযোগ্য সন্তান, সাউণ্ডম্যান, আমরা আমরাই’সহ আরো বহু দর্শকপ্রিয় খণ্ড নাটকে অভিনয় করেছেন। এশিয়ান ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করা শেলিনা সামসের গান ‘আমার সোনার ময়না পাখি’, আসিফ আসলাম নিলয়ের ‘বোকা পাাখি’, প্রতীক হাসানের ‘ফেটে যায় আমার বুক’, লায়লা’র ‘বেঈমান আমার মন’-মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া ফেলেছেন। গ্রামীন, আরএফএল, বসুন্ধরা’র বেশকিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন শেলিনা।
জনপ্রিয় সংবাদ

১৩০ বছরের ঐতিহাসিক ঘড়ির নতুন জীবন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে বিশেষ আয়োজন

গণসচেতনতা মূলক নাটক ‘মুক্তির পথ’এ শ্রাবন্তী শেলিনা

০২:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪