০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
রবিন হুডের অন্ধকার অধ্যায়: কিংবদন্তিকে নতুনভাবে দেখাল ‘দ্য ডেথ অব রবিন হুড’ প্লেভের সাফল্যে উজ্জীবিত দক্ষিণ কোরিয়ার ভার্চুয়াল আইডল বাজার, একের পর এক নতুন গ্রুপের আত্মপ্রকাশ গাজীপুরের টঙ্গীতে মবিল রিসাইক্লিং কারখানায় আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে সাইবার হামলা কি যুদ্ধের সমান? আন্তর্জাতিক আইনের নতুন সীমারেখা শাহ মাহমুদ কোরেশি খালাস, ৯ মে মামলায় ইয়াসমিন রশিদসহ চার পিটিআই নেতা ১০ বছরের কারাদণ্ড এআই দুনিয়ায় নতুন শক্তি হতে চায় জেন স্ট্রিট, গোপনীয়তা ভেঙে বিনিয়োগে বড় পদক্ষেপ জাপানে ভিসা ফি পাঁচ গুণ, ৪৮ বছর পর বড় পরিবর্তন কার্যকর জুলাই থেকে ব্যাংকে বন্ধক রাখা সোনা উধাও! আতঙ্কে হাজারো গ্রাহক, বাড়ছে ক্ষোভ ২০২২ সালে কেমন ছিলো শেরউড অরণ্যের জীবন্ত কিংবদন্তি: হাজার বছরের সাক্ষী মেজর ওক নবায়নযোগ্য জ্বালানির যুগে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিদ্যুৎ নয়, গ্রিড

রোহিঙ্গাদের সহায়তায় আরও ৫.২ মিলিয়ন পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য

  • Sarakhon Report
  • ০২:৫৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • 135

সারাক্ষণ ডেস্ক

রো‌হিঙ্গা‌ শরণার্থীদের জন্য আরও মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

সুইজারল্যান্ডের জেনেভায় রোহিঙ্গাদের জন্য ২০২৪ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানে (জেআরপি) অতিরিক্ত ৫ দশমিক ২ মি‌লিয়ন পাউন্ড বা ৭৩.২ কো‌টি টাকা সহায়তার ঘোষণা দেয় যুক্তরাজ্য।

গত বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকায় ব্রিটিশ হাইক‌মিশন এ তথ্য জানায়।

ব্রিটিশ হাইক‌মিশন জানায়, যুক্তরা‌জ্যের অতিরিক্ত এ সহায়তা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও রান্নার গ্যাস সরবরাহে ব্যবহার করা হ‌বে ।

বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি), আন্তর্জা‌তিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জা‌তিসং‌ঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) দ্বারা এটি বাস্তবায়িত হ‌বে।

২ দশমিক ৪ মি‌লিয়ন পাউন্ড ৪ লাখ ৮৯ হাজার ৮শ রোহিঙ্গা শরণার্থীর রান্নার গ্যাস সরবরাহ করতে সহায়তা কর‌বে আইওএম ও ইউএনএইচসিআর।

এছাড়া অর্থায়নের ২ দশমিক ৮ মি‌লিয়ন পাউন্ড তিন লাখ ১৬ হাজার রোহিঙ্গা শরণার্থীর খাদ্য সরবরাহ করতে সহায়তা কর‌বে ডব্লিউএফপি।

এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, কক্সবাজারের শরণার্থী শিবিরে মানবিক প্রয়োজনে সাড়া দিতে এবং অত্যাবশ্যকীয় খাদ্য ও রান্নার গ্যাস সরবরাহ করতে রো‌হিঙ্গা‌দের জন্য ৫ দশমিক ২ মি‌লিয়ন পাউন্ডের নতুন এ প্যাকেজ ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।

হাইক‌মিশনার বলেন, যুক্তরাজ্য এই সংকটে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা শরণার্থী এবং প্রতিবেশী বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে দাঁড়িয়েছে। আমরা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য প্রচেষ্টাকে স্বীকৃতি দেই এবং একটি দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, ২০১৭ সাল থে‌কে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং প্রতিবেশী সম্প্রদায়ের জন্য ৩৭৯ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দিয়েছে যুক্তরাজ্য।

জনপ্রিয় সংবাদ

রবিন হুডের অন্ধকার অধ্যায়: কিংবদন্তিকে নতুনভাবে দেখাল ‘দ্য ডেথ অব রবিন হুড’

রোহিঙ্গাদের সহায়তায় আরও ৫.২ মিলিয়ন পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য

০২:৫৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪