০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
মোদির সাশ্রয় বার্তা, এক বছর সোনা না কেনার আহ্বান ভারতবাসীর প্রতি চীনের জ্বালানি কূটনীতি: ইরান যুদ্ধের সংকটে এশিয়াজুড়ে বাড়ছে বেইজিংয়ের প্রভাব এআই দুনিয়ার নিয়ন্ত্রণ কি কেবল ধনকুবেরদের হাতেই যাচ্ছে? জাপানের ছোট্ট চিড়িয়াখানায় ‘পাঞ্চ’-এর জাদু, একা বানরশিশুকে দেখতে প্রতিদিন হাজারো মানুষের ভিড় আসিয়ানের জ্বালানি নিরাপত্তায় নতুন তাগিদ, বোর্নিও বিদ্যুৎ গ্রিড দ্রুত বাস্তবায়নের আহ্বান রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ৭২ ঘণ্টার ভারী বৃষ্টির শঙ্কা, জলাবদ্ধতার সতর্কতা কার্বন বাজারের ভেতরের সংকট: জলবায়ু নীতি নাকি কাগুজে সংস্কার? রংপুর-রাজশাহী-ময়মনসিংহ-সিলেটে বৃষ্টির আভাস, বজ্রপাত ও দমকা হাওয়ার সতর্কতা মাদকের টাকার জন্য মাকে হত্যা, বাবা-বোনও গুরুতর আহত  যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

টেকনাফে ৫ রোহিঙ্গার অনুপ্রবেশ

  • Sarakhon Report
  • ০৬:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • 136

জাফর আলম

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া সমুদ্র উপকূলে বুধবার (১৭ জুলাই) বেলা ৩টার দিকে মিয়ানমার থেকে ট্রলারে করে বঙ্গোপসাগর অতিক্রম করে দুই নারীসহ পাঁচ রোহিঙ্গা অনুপ্রবেশ করে। পরে তাদের আটক করেন।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নোয়াখালীপাড়ার ঘাটে এসে ওই পাঁচ রোহিঙ্গাকে আটক করা হয়।

রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি আরও বলেন, অনুপ্রবেশকারী রোহিঙ্গারা মিয়ানমারের আলিপাড়ার বাসিন্দা।

তারা রাত ৩টার দিকে ট্রলারে উঠে। ঘাটে পৌঁছার পর ট্রলার রেখে দালালরা পালিয়ে গেছে।

আটক রোহিঙ্গারা হলেন আলিপাড়ার হারুনের ছেলে এনামুল হাছান, একরাম উল্লাহর ছেলে মোশাররফ, একরামের স্ত্রী উম্মুল খাইর, একরামের ছেলে মোশাররফ এবং আবু বক্করের স্ত্রী শাহনাজ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ওই পাঁচ রোহিঙ্গাকে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়াও হচ্ছে।

একই সঙ্গে ট্রলারটি জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তাকারী ট্রলার মালিক, চালকসহ দালালদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মিয়ানমারের সংঘাতের জের ধরে সীমান্ত দিয়ে কোনো প্রকার অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

জনপ্রিয় সংবাদ

মোদির সাশ্রয় বার্তা, এক বছর সোনা না কেনার আহ্বান ভারতবাসীর প্রতি

টেকনাফে ৫ রোহিঙ্গার অনুপ্রবেশ

০৬:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪