০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
 নিকোলাস ওতামেন্দি: এক বিদায়, যা আর্জেন্টিনার রক্ষণভাগের একটি যুগের সমাপ্তি ব্রাইটন অধিনায়ক মেইসি সিমন্ডসের সঙ্গে নতুন চুক্তি নর্ডিক ওয়াকিং: হাঁটলেই মিলবে শরীরের প্রায় সব পেশির ব্যায়াম থাইল্যান্ডে ইতালীয় শিক্ষার্থীদের অসদাচরণে তীব্র ক্ষোভ, প্রকাশ্যে ক্ষমা চাইল ইতালির দূতাবাস ৯ ঘণ্টার মধ্যে খাবার খেলে ডিমেনশিয়ার ঝুঁকি কমতে পারে, বলছে নতুন গবেষণা প্যারিসে তিন নারীকে ছুরিকাঘাত, ‘আল্লাহ আমাকে পাঠিয়েছেন’ দাবি; তবু সন্ত্রাসবাদ হিসেবে দেখছে না ফ্রান্স প্রবীণদের ভুলে যাচ্ছে সমাজ, বাড়ছে স্মৃতিভ্রংশের ভয়াবহ বোঝা খাবার নিয়ে ‘খেলা’! মৃত মাছকে আঘাত করে টুকরো টুকরো করছে ঘাতক তিমি ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের বিতর্কে আবারও আলোচনায় রেনে রিচার্ডস পাসওয়ার্ড না জেনেও এআইকে দিয়ে লগইন, বাড়ছে সুবিধার সঙ্গে নিরাপত্তা ঝুঁকি

জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর সংসদের আহ্বান জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ড.
শফিকুর রহমান বলেছেন, তাঁর দল সংসদকে দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে
কার্যকর ও অর্থবহ প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। ১৩তম জাতীয় সংসদের
প্রথম অধিবেশন শুরুর প্রাক্কালে বৃহস্পতিবার লালদীঘির হল পরিদর্শনের পর
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. শফিকুর রহমান জানান, বিরোধী দলের সংসদীয় দলের বৈঠকে সংসদে বিরোধী
দলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, বিরোধী দল কেবল
বিরোধিতার জন্য বিরোধিতা করবে না, আবার অন্ধভাবে সমর্থনও করবে না। সরকার
জনকল্যাণকর কোনো সিদ্ধান্ত নিলে তারা সহযোগিতা করবেন, তবে দেশ ও জনগণের
ক্ষতি হয় এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তারা অবস্থান নেবেন।

প্রয়োজনে সংসদের ভেতরে আমরা লড়াই করবো: জামায়াত আমির

জুলাই বিপ্লবের চেতনায় সংসদ পরিচালনার অঙ্গীকার

জামায়াত আমির বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ
ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে। সেই আত্মত্যাগের চেতনা সংসদে অবিচল রাখা
হবে। তিনি জোর দিয়ে বলেন, যে প্রেক্ষাপটে এই সংসদ গঠিত হয়েছে সেটি
অসাধারণ, এবং জুলাইকে অস্বীকার করলে ২০২৬ সালের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ
হয়ে পড়বে। তিনি আশা প্রকাশ করেন স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালন করবেন
এবং বিরোধীদলীয় সদস্যদের কথা বলার পর্যাপ্ত সুযোগ দেবেন।

সম্মানিত আমীরে জামায়াত ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর  সভাকক্ষে বিরোধী সংসদীয় দলের বৈঠক শেষে প্রেস ব্রিফিং

 নতুন সংসদে প্রত্যাশা

১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়ে ক্ষমতায়
এসেছে এবং জামায়াত দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়ে বিরোধী দলের অবস্থানে
রয়েছে। ১২ মার্চ ১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে, যেখানে
স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের জারি করা
অধ্যাদেশগুলো অনুমোদন পাবে।

জনপ্রিয় সংবাদ

 নিকোলাস ওতামেন্দি: এক বিদায়, যা আর্জেন্টিনার রক্ষণভাগের একটি যুগের সমাপ্তি

জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর সংসদের আহ্বান জামায়াত আমিরের

১০:০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬