০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাদ্রাসায় ৫ শিক্ষার্থীর মৃত্যু, চাপা পড়ে থাকার আশঙ্কা আরও ২০ জনের ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭ হাজার ৫০০ প্রতিরক্ষায় বেশি ব্যয় করলেই কি ইউরোপের অর্থনীতি শক্তিশালী হবে? ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একমাত্র বাস্তব পথ তেল শোধনাগারের বাড়তি লাভের শেষ কোথায়? বাংলাদেশে হামে আরও ৩ শিশুর সন্দেহজনক মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭৪৫ রাশিয়ার জ্বালানি দুর্বলতা, শেয়ারবাজারের বাস্তবতা এবং ইউরোপের আত্মবিশ্বাসের সংকট ব্রেক্সিটের এক দশক পরে: ব্রিটেন কি আবার ইউরোপের পথে? চাপে ইতালি-যুক্তরাষ্ট্র সম্পর্ক: ইরান ইস্যুতে মেলোনিকে ‘ভুল’ বললেন ট্রাম্প সংঘাতের গল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার নায়িকা, পূর্ণদৈর্ঘ্য সিনেমায় আসছে টিলি নরউড

বিবাহিত জীবনের ২৯ বছরে সানী-মৌসুমী

  • Sarakhon Report
  • ০৪:০০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • 108
সারাক্ষণ প্রতিবেদক
১৯৯৫ সালের ২ আগস্ট ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন চলচ্চিত্রের অন্যতম সফল জুটি এবং সুখী তারকা দম্পতি ওমর সানী মৌসুমী। দেখতে দেখতে আজ তারা বিবাহিত সুখী জীবনের ২৯ বছরে পদার্পণ করছেন। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত রায়হান মুজিব পরিচালিত ‘আত্ন অহংকার’ সিনেমায় ভালোবেসে গানে গানে ওমর সানী মৌসুমীর উদ্দেশ্যে বলেছিলেন ‘আমার একদিকে পৃথিবী একদিকে ভালোবাসা, আমি তোমার কাছে আসবো, আর তোমাকেই ভালোবাসবো’।
গানের এই কথারই প্রমাণ দিয়েছিলেন ওমর সানী মৌসুমীকে ভালোবেসে বিয়ে করে আজ থেকে ২৯ বছর আগে। সুখে দুঃখে ভালোবেসে দু’জন দু’জনার হয়ে দেখতে দেখতে দাম্পত্য জীবনের ২৮টি বছর পার করেছেন তারা দু’জন। ২৮ বছর পেরিয়ে আজ তারা ২৯ বছরে পা রাখছেন। ওমর সানী মৌসুমীর সুখের সংসার আলোকিত করে দু’সন্তানও এসেছে। একজন পুত্র ফারদিন ও অন্যজন কন্যা ফাইজা। ফারদিন বর্তমানে দুবাইতে বসবাস করছেন।
সেখানে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত তিনি। এর আগে ফারদিন রাজধানীর উত্তরায় ও গুলশানে রেস্টুরেন্ট ব্যবসায় বেশ সফল ছিলেন। পাশাপাশি ফারদিন একজন নির্মাতা হিসেবেও প্রশংসা কুঁড়িয়েছেন। ঢাকা থেকে অদূরেই সানী ‘চাপওয়ালা’ রেস্টুরেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নিজের জীবনে মৌসুমীর ভূমিকা এবং মৌসুমী প্রসঙ্গে ওমর সানী বলেন,‘ মৌসুমী আমার জীবনের আলো, আমার সুখে দুঃখে পথচলার সঙ্গী, এক কথায় মৌসুমীই আমার জীবনের সব।
আমার জীবনে নানান সময়ে নানান বিষয় নিয়ে দ্বিধা-দ্বন্ধ থাকলেও মৌসুমী তার জীবনে সবসময়ই সব ব্যাপারে বেশ ভালোভাবে সুদূর প্রসারী সিদ্ধান্ত নিয়েছে যা আমাকে অবাক করেছে, মুগ্ধ করেছে। সে একজন নায়িকা হিসেবে, স্ত্রী হিসেবে, মা হিসেবে, সমাজ সেবক হিসেবে একজন সফল মানুষ। মৌসুমী একজন সর্বোপরি সফল নায়িকা। আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখেন , সুস্থ রাখেন এবং আমরা যেন সারাটি জীবন আমাদের দুই সন্তান, পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে সুখে দুঃখে বাকীটা জীবন পার করে দিতে পারি এই দোয়াই চাই। ’
মৌসুমী বলেন,‘ আমার জীবনে সানীর ভূমিকা কী এটা যদি অল্প কথায় বলতে হয় তাহলে খুব অবিচার করা হয়ে যায়। তারপরও যদি বলি বলতে হয় আমার সুন্দর এই জীবনের জন্য কৃতজ্ঞ আল্লাহর কাছে, আমার বাবা মায়ের কাছে, তারপরই সানীর কাছে। বিশেষ করে আমার বাবার মৃত্যুর পর সানী আমাদের পুরো পরিবারে যে ভূমিকা রেখে আসছে তার কোন তুলনাই হয়না। আমাদের ভাই নেই, ভাইয়ের অভাবও পূরণ করেছে সানী।
সংসার জীবনে ঝগড়া হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তারপর যে মধুর সময় আসে তা যেন জীবনের অন্যতম অংশ। আজকের বিশেষ এই দিনেই নয় আমৃত্যু যেন আমরা দু’জন দু’জনার হয়ে থাকতে পারি এই দোয়া চাই। আর আমাদের সুখে দুঃখে সবসময় যারা পাশে থেকেছেন ছায়ার মতো তাদের প্রতিও কৃতজ্ঞতা।’ উল্লেখ্য, গেলো বছর অক্টোবর মাসে মৌসুমী আমেরিকা গিয়েছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জাহিদ হোসেনের ‘সোনার চর’।
অন্যদিকে ওমর সানীকে সর্বশেষ মোঃ ইকবালের ‘ডেডবডি’ সিনেমাতে দেখা গিয়েছিলো। ওমর সানী মৌসুমীর প্রথম সিনেমা ছিলো ‘দোলা’, পরিচালনা করেছিলেন দীলিপ সোম। প্রথম সিনেমাতেই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এই জুটি। এই সিনেমার বিখ্যাত গানগুলো হচ্ছে ‘তুমি সুন্দরও আমার অন্তরও, তুমি যে আমার সাধনা’, ‘তুমি একবার এসে দেখে যাও, ভালোবাসারই মরণ’, ‘ভালোবাসা শুধু ভালোবাসা’ ,‘ স্বপ্নের পৃথিবী থেকে এসো তুমি জীবনে আমার এসো তুমি’।
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাদ্রাসায় ৫ শিক্ষার্থীর মৃত্যু, চাপা পড়ে থাকার আশঙ্কা আরও ২০ জনের

বিবাহিত জীবনের ২৯ বছরে সানী-মৌসুমী

০৪:০০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪