১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
জাপানের লড়াকু ড্র, নেদারল্যান্ডসকে রুখে বিশ্বকাপে আত্মবিশ্বাসী সামুরাই ব্লু রামিসা হত্যা মামলায় প্রাণভিক্ষা চাইলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শূন্য পাতার ভয় কাটিয়ে ইন্দোনেশিয়ায় গাইডেড জার্নালের উত্থান জাপানে সার সংকটের আশঙ্কা, বাড়ছে কৃষি ব্যয় স্ট্রিমিংয়ে রাজত্ব, কনসার্টে শূন্যতা? দক্ষিণ-পূর্ব এশিয়ার সংগীত বাজারে ইন্দোনেশিয়ার নতুন ধাঁধা ইউরোপের নতুন বার্তা: যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে এগোতে চায় মিত্ররা কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে বৈদ্যুতিক গাড়ি: ভবিষ্যতের শক্তি নির্ধারণ করবে গুরুত্বপূর্ণ খনিজ ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে ক্ষুব্ধ ইসরাইল, চাপে নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের চার দেশ তিন চাকার যানবাহন মহাসড়কে নয়, আসছে কঠোর নীতিমালা

আজ শুরু অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলন

  • Sarakhon Report
  • ০৯:৩৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • 135

সারাক্ষণ ডেস্ক

প্রথম আলোর একটি শিরোনাম “বিমানে পণ্য পরিবহনের চাপ, দেড় লাখ ডলারের পণ্য পাঠাতে ভাড়া ৭৫ হাজার ডলার”

নারায়ণগঞ্জের ফতুল্লার এমবি নিট ফ্যাশনস ইতালীয় ক্রেতার জন্য ৫৮ হাজার ৮৯৩ পিস জ্যাকেট, টি-শার্ট ও জগার বানিয়েছে। জুলাই মাসের মাঝামাঝি এসব পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে ইতালি পাঠানোর কথা ছিল; কিন্তু চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে কোম্পানিটি পণ্য পাঠাতে পারেনি।

এদিকে ইতালীয় ক্রেতা বারবার পণ্য পাঠানোর তাগিদ দিচ্ছেন। তাঁরা এই সপ্তাহের মধ্যেই মাল পৌঁছানোর সময়ও বেঁধে দিয়েছেন। তাই অনেকটা নিরুপায় হয়ে এমবি নিট ফ্যাশনসের মালিক আকাশপথে পণ্য পাঠানোর উদ্যোগ নেন। এক সপ্তাহ অনেক ঘোরাঘুরি করে অবশেষে গত বৃহস্পতিবার একটি বিদেশি এয়ারলাইনস বা উড়োজাহাজ সংস্থায় ওই পণ্য পাঠানোর বুকিং দেন। কিন্তু সঙ্গে সঙ্গে সেই পোশাকের চালান ইতালির উদ্দেশে রওনা দেয়নি। চার দিন অপেক্ষার পর আজ রোববার সেই পণ্যের চালান ঢাকা থেকে উড়াল দেবে, আর ইতালি গিয়ে পৌঁছাবে আগামী বুধবার।

এবার জানা যাক ওই পণ্য পাঠাতে কত খরচ হলো। খরচ শুনলে আপনার চোখ চড়কগাছ হয়ে যাবে। ১ লাখ ৫১ হাজার ডলারের পোশাক পাঠাতে এমবি নিট ফ্যাশনসের খরচ হচ্ছে ৭৫ হাজার ৩৩৫ ডলার; অর্থাৎ পণ্যের ভাড়া মেটাতেই যাচ্ছে দামের প্রায় অর্ধেক পরিমাণ অর্থ। চালানটিতে ১৬ হাজার ৬০০ কেজি ওজনের ১ হাজার ১৮৪টি কার্টন পাঠানো হচ্ছে।

ইত্তেফাক এর একটি শিরোনাম “অসহযোগের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসমাবেশ”

একদফা দাবিতে আজ রোববার (৪ আগস্ট) সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিন বেলা ১১টায় রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে।

বণিক বার্তার একটি শিরোনাম “আজ শুরু অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলন”

অনির্দিষ্টকালের জন্য আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। সেই সঙ্গে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মানবজমিনের একটি শিরোনাম “আজ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ”

আজ রোববার সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। গতকাল শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্যকারণ বশত আগামীকাল (রোববার) সাময়িকভাবে সব ধরনের ট্রেন চলাচল স্থগিত থাকবে।

উল্লেখ্য, এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ১৪ দিন বন্ধ থাকার পর গত ১ আগস্ট থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়।

জনপ্রিয় সংবাদ

জাপানের লড়াকু ড্র, নেদারল্যান্ডসকে রুখে বিশ্বকাপে আত্মবিশ্বাসী সামুরাই ব্লু

আজ শুরু অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলন

০৯:৩৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪