০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শার্শায় বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, এক সপ্তাহে আক্রান্ত ১১০ জন প্রধান বিচারপতির সঙ্গে বাকবিতণ্ডা, এজলাস ছাড়লেন পুরো আপিল বিভাগ ধ্বংসস্তূপের নিচে ৯ দিন, তারপর অলৌকিক উদ্ধার—নেপালের বন্যায় দুই শ্রমিকের বেঁচে থাকার গল্প যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম ইস্যু, বাড়ছে ইসলামবিদ্বেষী রাজনীতি ৯/১১-এর ২৫ বছর পর বিদেশি হামলার চেয়ে নিজ দেশের উগ্রপন্থীদের ভয় বেশি মার্কিনদের ডনবাসে রাশিয়ার অগ্রযাত্রা, ইউক্রেনের নতুন সামরিক নেতৃত্বের বড় পরীক্ষা কারাগারে বসেই আইনজীবী হওয়ার স্বপ্ন, এবার বার পরীক্ষার কঠিন চ্যালেঞ্জ কানাডার পাল্টা শুল্কে নতুন উত্তেজনা, থমকে গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা ট্রাম্পের কড়া বার্তা: যুক্তরাষ্ট্রে বিমান বিক্রি করতে হলে আমেরিকাতেই উৎপাদন করতে হবে বোম্বার্ডিয়ারকে সরবরাহ সংকটের পরও কেন ১০০ ডলার ছাড়াচ্ছে না তেলের দাম?

সাপ নিয়ে কিছু প্রবাদ ও কুসংস্কার (পর্ব-৭)

  • Sarakhon Report
  • ০৫:২১:১৫ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • 136

শিবলী আহম্মেদ সুজন

 সাপ গরুর দুধ খায়

 গ্রামীণ জীবনে এ ধরনের মুখরোচক ঘটনা প্রায়ই শোনা যায় যে, সদ্য বাচ্চা দেওয়া গাভির দুধ না বাছুর, না গরিব গৃহস্থ পাচ্ছে। রাতবিরাতে নিয়মিতভাবে কোনো একটি বিশেষ ধরনের সাপ সেটা খেয়ে যাচ্ছে। এ রকম পরিস্থিতির মুখে ভীত ও কৌতূহলী হওয়াটাই স্বাভাবিক।

খুব অনেকেরই আছে। এ ব্যাপারে বিশেষজ্ঞ মহলের অভিমত, সাপুড়ের বাঁশির বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ আকৃতি সাপকে ক্ষিপ্ত করে কিংবা সাপুড়ের ছন্দোময় অঙ্গভঙ্গি সাপকে রেগে ফণা তুলে ধরতে প্ররোচিত করে।

আবার এ কথাও কেউ কেউ বলে থাকেন যে, সাপুড়ে বা বেদে তাদের মুষ্টিবদ্ধ হাত যেভাবে সাপের চোখের সামনে ধরে হেলাতে-দোলাতে থাকে, তা-ই সাপকে উত্তেজিত করে তোলে। সাপের এই বিচিত্র স্বভাবগত আচরণের সঠিক কোনো প্রমাণ সুনির্দিষ্ট পরীক্ষণের মাধ্যমে এখনো পাওয়া যায়নি।

সাপের বিষ হজম করা: অনেক সাপুড়ে বেশ ফলাও করে দাবি করে থাকে যে সাপের ছোবলে তাদের ক্ষতি হয় না। অর্থাৎ তাদের দেহে সাপের বিষক্রিয়া প্রতিরোধক ক্ষমতা বা ব্যবস্থা রয়েছে। এসব প্রতিরোধক বস্তু বাহ্যত বেজির কাছ থেকে সংগ্রহ করা গাছের ছাল বা শেকড়।

কিংবা কোনো বিরল অপরিচিত প্রাণীর হাড়গোড়। নয়তো তাবিজকবচ। কিন্তু বাস্তবে ব্যাপারটা অন্য রকম। সাপুড়ে বা বেদেরা তাদের খেলা দেখতে জমায়েত হওয়া লোকজনের সামনে দর্শনীয়ভাবে ক্ষিপ্ত সাপের ছোবলের সামনে দেহের কোনো নির্দিষ্ট অংশ বা হাত দ্বিধাহীনভাবে পেতে দিতে থাকে। সাপের ক্রমাগত ছোবলেও সাপুড়ের কোনো ক্ষতি হয় না।

ব্যাপারটা তলিয়ে দেখলে দেখা যাবে, সাপুড়ে ওই সব বিষধর সাপের বিষদাঁত আগে থেকে উঠিয়ে ফেলে। আবার কোনো কোনো ক্ষেত্রে এও শোনা যায়, সতর্ক দর্শককে ফাঁকি দেওয়ার জন্য তারা এদের বিষদাঁতও দেখিয়ে দেয়। আগে থেকেই তারা বিষথলি বিষনালি থেকে সূক্ষ্ম অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন করে রাখে।

সুতরাং বিষদাঁতসংবলিত সাপের ছোবলে সাপুড়ের কার্যত কোনো ক্ষতি হয় না। তবে এ ধরনের সূক্ষ্ম ও জটিল অস্ত্রোপচারে সমূহ ভয়ের কারণও রয়েছে। অস্ত্রোপচার নির্ভুল না-ও হতে পারে। নির্ভুল হলেও তা যেকোনো সময় আবার নবায়িত হতে পারে। এ রকম ক্ষেত্রে সাপুড়ের মৃত্যু অবধারিত। এমনকি, অন্য কোনো উৎসাহী দর্শকও ব্যাপারটা পরীক্ষা করে দেখতে গিয়ে প্রাণ হারাতে পারে।

প্রখ্যাত লেখক রেজাউর রহমানএর বইয়ের সহায়তায় এই রিপোর্ট তৈরি করা হয়েছে।

সাপ নিয়ে কিছু প্রবাদ ও কুসংস্কার (পর্ব-৬)

জনপ্রিয় সংবাদ

শার্শায় বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, এক সপ্তাহে আক্রান্ত ১১০ জন

সাপ নিয়ে কিছু প্রবাদ ও কুসংস্কার (পর্ব-৭)

০৫:২১:১৫ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪